Loading prayer time...
Back to browse
Video General🇧🇩 বাংলা

123. জানতে চাই প্রশ্নোত্তর সেশন ১২৩ ।। Dr. Mohammad Monzur-E-Elahi

ড. মোহাম্মদ মানজুরে ইলাহী পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় Timecodes 00:00 - Intro 01:00 - 1st Question মেহেদী সিয়াম আসসালামু ‘আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমার বোন একটি আলিয়া মাদরাসায় ক্লাস সেভেনে পড়ে। মাদরাসাটি আমাদের বাড়ি হতে আড়াই কি.মি. দূরে অবস্থিত। সে সম্পূর্ণ পর্দা করেই মাদরাসায় যায়। মাদরাসায় যাওয়ার জন্য তার সাথে মাহরাম কাউকে পাঠাতে হবে কি? কারণ অটোরিক্সা বা গাড়িতে মাদরাসায় যেতে হয়। আর অটোরিক্সাতে অনেক লোক থাকে। এমনকি কোনো কোনো দিন ওই রিক্সায় আমার বোন ছাড়া বাকী ৫জন যাত্রীই পুরুষ। 04:07 - 2nd Question Md Maruf Hasan ক. মাইয়াতের পিছে পিছে কবরস্থানে যাওয়ার সময় কোনো তাকবীর বা কিছু পাঠ করতে হবে কি? খ. মাইয়াত সামনে দিয়ে গেলে বসে থাকা মানুষ কি দাঁড়াবে? 13:08 - 3rd Question Najmul Huda বিবাহের সময় মেয়ের কাছে কবূল বলানো হয়, এটা কতটুকু সঠিক? 15:02 - 4th Question Safa Islam ক. আমি জেনারেল লাইনে দ্বাদশ শ্রেণিতে পড়ি। মেয়ে হিসাবে কি সৌদি আরবে পড়াশোনা করতে যেতে পারবো? কীভাবে যেতে পারবো? 16:30 - খ. আমার আপন ভাইবোন নেই। আমি বাবার একমাত্র মেয়ে সন্তান। আমার বাবার সম্পত্তির ভাগ কি আমার চাচাতো ভাইয়েরা পাবে? পেলে কতটুকু পাবে? 21:08 - 5th Question Sabrina Mili শাইখ, আমি আমার হাসবেন্ড-এর আচরণে অতিষ্ঠ হয়ে ওঠেছি। সে আমার অগোচরে তার পরিবারের সঙ্গে আমাকে নিয়ে সমালোচনা করে। বারবার আমি তাকে বলেছি, আমার যদি কোনো ভুল-ত্রুটি থাকে আমাকে কারেকশন করে দিও। কিন্তু আমার অনুপস্থিতিতে আমাকে নিয়ে সমালোচনা করো না। সে বারবার কথা দিয়েও কথা রাখে না, এমনকি সে আমাকে শপথও করেছিল। সে আমার কাছে আমার কোনো দোষের কথা বলতে পারে না। আমার সাথে স্বাভাবিক জীবন যাপন করছে, কোনো ধরনের একে অপরের প্রতি অভিযোগ নেই। তার পরিবার সব সময় আমাকে নিয়ে খোঁচা মেরে কথা বলে, তার কাছে। কিন্তু সে কোনো ধরনের কারেকশন তাদের করে দেয় না। উল্টো সে তাদের সাথে “হ্যা” বা “সেটাই” এ ধরনের সম্মতি দিয়ে কথা বলে। তার এই দুমুখো আচরণে তার প্রতি আমার বিশ্বাস, সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। আমি যখন এ বিষয়ে তার সাথে কথা বলি তখন সে বলে আমিতো তোমাকে কিছু বলছি না। আমি যখন তাকে বলি এতে তোমার পাপ হচ্ছে এবং আমার সম্মানহানি হচ্ছে। কিন্তু সে এটা মানতেই চাই না যে, এটা অপরাধ। প্রিয় শাইখ, আপনি একটু তাকে নসীহা করুন এবং আমাদের দু‘আয় রাখুন। 27:07 - 6th Question Towfiqun Nahar বালেগ হওয়ার আগ পর্যন্ত বাচ্চারা ঈদে বা বিভিন্ন উপলক্ষে অনেক টাকা বা স্বর্ণ গিফট পায়। যেগুলো বাবা-মায়ের কাছে থাকে। স্বচ্ছল বাবা মায়ের জন্য বালেগ হওয়ার পর বাচ্চাদের সেসব উপহার সামগ্রী বা সমমূল্যের জিনিসপত্র বাচ্চাদের কাছে বুঝিয়ে দেওয়ার বিধান কি? না দিলে কি আমানতের খিয়ানতকারী হিসাবে গুনাহগার হতে হবে? মেয়ে বাচ্চাদের জন্য কিছু সোনার গয়না বানালে কি ছেলে বাচ্চাদেরও সমমুল্যের উপহার দিতে হবে? জাযাকাল্লাহু খাইরান, প্রিয় শাইখ। 33:46 - 7th Question Shamima Akter আমার মেয়ের মাথায় তিন পাক। এখন সবাই বলে ওর নাকি তিন বিয়ে হবে। এটা কতটুকু সত্য? 34:31 - 8th Question Sanjida Akter শাইখ, মেয়েরা অনেক সময় নিজ ঘরে বা ঘুমানোর সময় অথবা গরমকালে খুব উঁচু করে খোঁপা বেঁধে থাকে। উঁচু করে খোঁপা বাঁধাতো নিষিদ্ধ। এটা কি সর্বাবস্থায় নিষিদ্ধ নাকি শুধু ননমাহরামদের সামনে নিষিদ্ধ? নন মাহরাম না দেখামতো যেকোনো সময় উচু করে বাঁধা যাবে কি? 39:42 - 9th Question Md Musaid Shaikh শাইখ, আল্লাহ বলেছেন সূরা আল-ইসরা, আয়াত নং ২৩ এ “তোমরা তোমাদের পিতামাতাদের প্রতি ভালো ব্যবহার করো যেন তারা ‘উফ’ পর্যন্ত না করে।” বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, সমাজের অধিকাংশ মানুষই এই আয়াতের মূল সারমর্মকে মেনে চলতে পারে না। এই ‘উফ’ না করা বলতে আল্লাহ সত্যিকার অর্থে কী বোঝাতে চেয়েছেন? 40:29 - 10th Question Rakibujjaman Shimul আমার চাচা যদি আমার কাছ থেকে তামাকের ব্যাবসা (কেনা বেচার কাজ) করার জন্য টাকা ধার চায়, আমার কি দেওয়া উচিত হবে? আমি ব্যাক্তিগতভাবে তামাক হারাম মনে করি৷ অতীতে তিনি আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন৷ যদি না দেই তাহলে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা আছে৷ এক্ষেত্রে আমার করণীয় কী? দয়া করে উত্তর দিলে অনেক উপকৃত হবো ইন শা আল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। 42:57 - 11th Question ক. التمهيد لشرح كتاب التوحيد ( ) খ. ( )غاية المريد في شرح كتاب التوحيد গ্রন্থদ্বয় সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। 44:24 - 12th Question Tahmina Begum স্যার, স্বামীর মা প্রায়ই ঘরের কাজ কম করা নিয়ে অপমান করে থাকে। স্বামীর কাছে তার মায়ের বিষয়ে বিচার দিলে, মা কষ্ট পাবে এই অজুহাতে মাকে কিছু বলে না। এক্ষেত্রে ওই স্বামী কি তার স্ত্রীর ওপর যুলুম করেছে বলে গণ্য হবে? 47:10 - Live Questions অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক https://t.me/monzureelahi গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : https://drive.google.com/drive/u/8/folders/1MpmM1kponF81E8giNkkDPehprqk_Eflu অফিসিয়াল ওয়েবসাইট লিংক : https://www.monzureelahi.com/ অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/drmonzureelahiofficial অর্গানাইজেশনসমূহ : তাইবাহ একাডেমি : https://taibahacademy.com/ কুল্লিয়াতুল কুরআন : https://www.facebook.com/kulliyatulquran

Jun 15, 2026 0 downloadsAdmin

Related Resources

125. জানতে চাই প্রশ্নোত্তর সেশন 125 ।। Dr. Mohammad Monzur-E-Elahi🇧🇩 BNVideo
General

125. জানতে চাই প্রশ্নোত্তর সেশন 125 ।। Dr. Mohammad Monzur-E-Elahi

ড. মোহাম্মদ মানজুরে ইলাহী পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক https://t.me/monzureelahi গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : https://drive.google.com/drive/u/8/folders/1MpmM1kponF81E8giNkkDPehprqk_Eflu অফিসিয়াল ওয়েবসাইট লিংক : https://www.monzureelahi.com/ অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/drmonzureelahiofficial অর্গানাইজেশনসমূহ : তাইবাহ একাডেমি : https://taibahacademy.com/ কুল্লিয়াতুল কুরআন : https://www.facebook.com/kulliyatulquran Timecodes 00:00 - Intro 01:18 - 1st Question আসসালামু ‘আলাইকুম। শাইখ, আমার বয়স ৩০। আমি সহীহ পদ্ধতিতে কুরআন কারীম শিখতে চাই। রাজবাড়ী জেলায় সহীহ আকীদার কি কোনো মাদরাসা আছে কিংবা আাপনাদের কি কোনো মহিলা মাদরাসা আছে, যেখানে সহীহ আকীদাসহ কুরআন কারীম শিখতে পারব। এই বয়সে ধারাবাহিকভাবে সহীহ আকীদাসহ দীনী ইলম শেখার জন্য করণীয় কি। যেহেতু নিজ জেলা ছাড়া বাইরে পড়ার সুযোগ নাই। 07:44 - 2nd Question শাইখ, আমি একজন ৩য় শ্রেণীর সরকারি চাকরিজীবী। আমার ৩ লক্ষ টাকার ঋণ আছে, যেগুলো পরিশোধ করতে অনেক সময় লেগে যাবে। এমতাবস্থায় আমি বিয়ে করবো নাকি ঋণ পরিশোধ করে পরে বিয়ে করবো? সঠিক সিদ্ধান্ত নিতে আপনার মূল্যবান পরামর্শ কামনা করছি, প্রিয় শাইখ। 11:14 - 3rd Question আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টেক্সটাইল কারখানার মালিকদের ব্যাংক লোন থাকে। এতে আমার মাসিক উপার্জনে সুদের প্রভাব আছে কি? 13:11 - 4th Question বালা, মসীবত দূর করার জন্য অনেকে জানের বদলে জান (বিশেষ করে মুরগি) সাদাকা করতে বলেন। মুরগি, চাল, মসলা দিয়ে সাদাকা করার বিধান কি ইসলামে আছে? 20:24 - 5th Question মাসজিদের একমাত্র ইনকাম সোর্স এলাকার মানুষের চাদা ও দান। কমিটির সদস্যদের নিয়ে মাসজিদ কমিটি দুমাস পরপর একটি মিটিং করে। সুবিধা অসুবিধা ইত্যাদি আলোচনা ও কোন কোন কাজ করা উচিত ইত্যাদি সিদ্ধান্ত হয় এই মিটিংয়ে। এ মিটিং শেষে উপস্থিত মেম্বারদের নাস্তা দেওয়া হয়। এই নাস্তাটি বৈধ হবে কিনা। জাযাকাল্লাহু খাইরান প্রিয় শাইখ। 22:24 - 6th Question সম্মানিত শাইখ, ফরয সালাত শেষে মাসজিদে অসুস্থ রোগীর জন্য সম্মিলিতভাবে হাত তুলে দু‘আ করা যাবে কি? 30:25 - 7th Question আমি সরকারি চাকরি করি। দায়িত্ব হিসাবে বিদ‍্যালয় ভিজিটে গেলে প্রত‍্যক্ষ বা পরোক্ষ কোনো চাওয়া ছাড়াই কখনো কখনো কোনো হেড টিচার সম্মানি বা যাতায়াত ভাড়া বাবদ কিছু টাকা দিলে সেটা নেওয়া জায়েয হবে কি? যদিও তারা এটা বিদ‍্যালয়ের সরকারি বরাদ্দ থেকে বাঁচিয়েই হয়তো দেয়। এই নেওয়ার সাথে কারো ওপর অফিসিয়াল চাপ দেয় বা না দেওয়ার সম্পর্ক নেই। উল্লেখ্য যে হাওড় এলাকায় কাজ করার জন‍্য অতিরিক্ত খরচও করতে হয়। 32:53 - 8th Question প্রিয় শাইখ, বিশেষ কিছু রোগ এড়াতে বিয়ের আগে পাত্রপাত্রীর রক্ত পরীক্ষা করা কি বৈধ? 34:01 - 9th Question যদি কেউ তার জমি সুদী ব্যাংককে ভাড়া দেয়, তাহলে ওই ব্যাংক থেকে ভাড়া বাবদ নেওয়া টাকা কি হালাল হবে? সেই ব্যাংক-এর এটিএম বুথের জন্য যদি কিছু জমি ভাড়া দেওয়া হয়, তাহলে সেটিও কি হালাল হবে? যদি হারাম হয় করণীয় কী? 35:53 - 10th Question পুরুষদের ফেসবুকে ছবি পোস্ট করার বিধান কি? 39:27 - 11th Question লাইভ থেকে প্রশ্ন 42:28 - 12th Question আমরা পাড়ার ছেলেরা কিছু টাকার বিনিময়ে ক্রিকেট খেলি। যে দল হারে তারা যে দল জেতে তাদের নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়— এ ক্ষেত্রে খেলাটা কি করা যাবে? 43:48 - 13th Question বদনযর লাগলে করণীয় কী? সেই ক্ষতি থেকে বাঁচবো কীভাবে এবং যে ক্ষতি হয়েছে তা কীভাবে পূরণ হবে কিংবা কীভাবে পূরণ করতে পারবো। 50:40 - Live Questions

0
Admin
126. জানতে চাই প্রশ্নোত্তর সেশন ১২৬  ।। Dr. Mohammad Monzur-E-Elahi🇧🇩 BNVideo
General

126. জানতে চাই প্রশ্নোত্তর সেশন ১২৬ ।। Dr. Mohammad Monzur-E-Elahi

ড. মোহাম্মদ মানজুরে ইলাহী পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক https://t.me/monzureelahi গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : https://drive.google.com/drive/u/8/folders/1MpmM1kponF81E8giNkkDPehprqk_Eflu অফিসিয়াল ওয়েবসাইট লিংক : https://www.monzureelahi.com/ অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/drmonzureelahiofficial অর্গানাইজেশনসমূহ : তাইবাহ একাডেমি : https://taibahacademy.com/ কুল্লিয়াতুল কুরআন : https://www.facebook.com/kulliyatulquran Timecodes 00:00 - Intro 01:00 - 1st Question আসসালামু ‘আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। শাইখ, একজন সাধারণ মুসলিম হিসাবে দীনী জ্ঞান অর্জনের শুরুতে কুরআনের তাফসীর ও হাদীস পড়া কতটা জরুরি? ধারাবাহিকতার কীভাবে জ্ঞান অর্জন করতে পারি? 12:05 - 2nd Question আমাদের ফসলি জমি কৃষককে চাষ করতে দেওয়া আছে, এক বিঘা জমিতে ৬ মন ধান হবে— এই হিসাবে। এখন আমরা যে ফসল পাই তার ওপর ‘উশর কীভাবে দেব? ১০ ভাগের এক ভাগ নাকি ২০ ভাগের এক ভাগ? আমরা ফসল উৎপাদনের জন্য কোনো খরচ দেই না। কিন্তু যদি পানির মেশিন নষ্ট হয় তাহলে ঠিক করতে টাকা দিতে হয়। তবে এটা অনেক দিন পর পর হয়। দয়া করে জানাবেন। 16:41 - 3rd Question জুমু‘আর সালাতের শেষ বৈঠক পেলে করণীয় কী? 17:58 - 4th Question স্যার বর্তমানে সমকামিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনেক ব্যক্তি আছে, যে গোপনে সমকামিতায় লিপ্ত। আমি একজনকে জিজ্ঞেস করলাম এটা হালাল না হারাম? সে বললো যে সব জানি কিন্তু মানতে পারি না, আরো অনেক কিছু বললো। কীভাবে সমকামিতা থেকে বেরিয়ে আসা যায়? বিশেষ করে অনেক সমকামীদের সমস্যা এই যে, মেয়েদের প্রতি ফিলিংস নেই। জাস্ট ছেলেদের প্রতি আকর্ষণ আছে। এটা কোনোভাবেই কাটিয়ে ওঠতে পারছে না। এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় বলবেন, প্লিজ। 29:38 - 5th Question আমি সদ্য দীনে ফেরা একজন যুবক। সঠিক জ্ঞানের অভাবে বার বার দীন থেকে ছিটকে যাচ্ছি। অনেক আশা নিয়ে আপনাদের লিখছি। আমি সহীহ দীনকে ভালোভাবে শুরু থেকে জানতে চাই। আকীদা, আখলাক সম্পর্কে জানতে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ কোন বইগুলো পড়বো? লিস্ট আকারে নামসহ লেখকসহ আমাকে জানালে জীবনটাকে দীনের আলোয় সাজানোর চেষ্টা করতাম। 31:58 - 6th Question বোর্ড পরীক্ষা/ভর্তি পরীক্ষায় পুরুষ শিক্ষক মেয়েদের মুখ খোলার জন্য বলে, পাশাপাশি সেখানে ছেলেরাও থাকে। অনেক সময় কান দেখিয়ে হিজাব খুলতে বলে। এতে নারীদের পর্দা লঙ্ঘন হয়। দুনিয়ার পড়াশোনাতো আমাদের জন্য ফরয নয়। দুনিয়ার পড়াশোনার জন্য আল্লাহর ফরয বিধান লঙ্ঘনে শারী‘আতের হুকুম কী? জাযাকাল্লাহু খাইরান শাইখ। 43:38 - 7th Question আমার স্ত্রীকে দেশে রেখে, বিদেশে কত মাস/দিন/বছর থাকতে পারব? 46:58 - 8th Question প্রিয় শাইখ, কোনো মানুষ কি কুরআন মাজীদ-এর শিক্ষা দিয়ে মাসিক বেতনের চুক্তি করতে পারবে? 51:16 - 9th Question ওয়াজিহা নামটা রাখা যাবে? 52:12 - 10th Question ঘরের ভেতর কেও মোবাইল ইউস করছে। স্ক্রিনে ছবি আছে। এমতাবস্থায় ওই ঘরে সালাত আদায় করা যাবে কি? মোবাইলে হারাম ভিডিও, গান বা ছবি দেখলে সেক্ষেত্রে কি হবে? আর নরমালি ইউস করলে, হারাম কিছু না, কিন্তু এমনিতেই ছবি বা ভিডিও চললে কি সালাত হবে? 55:09 - 11th Question আমার আব্বা, ভাই, দাদা কেউ নেই। আমার বিয়ের সময় আমি বলেছিলাম মাসজিদের ইমাম সাহেবকে আমার ওয়ালী বানাতে। কিন্তু আমার পরিবার আমার কথার গুরুত্ব দেননি। তাই আমি জানতে চাচ্ছিলাম আমার বিয়েটা কি সহীহ হয়েছে? 57:28 - 12th Question অনলাইন ব্যাবসার ক্ষেত্রে কী কী নীতিমালা ফলো করা আবশ্যক, যদি জানাতেন। 01:01:20 - Live Questions 52:12 - Conclusion

0
Admin
মদীনা মুনাওওয়ারার কিছু বিশেষ ফযীলত  ও মর্যাদা ।। Prof. Dr. Mohammad Monzur-E-Elahi🇧🇩 BNVideo
General

মদীনা মুনাওওয়ারার কিছু বিশেষ ফযীলত ও মর্যাদা ।। Prof. Dr. Mohammad Monzur-E-Elahi

প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় বইগুলো সংগ্রহ করতে যোগাযোগ করুন : +8801805561772 বইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন : https://wa.me/c/8801872836242 অফিসিয়াল ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@DrMohammadMonzurEElahi অফিসিয়াল ওয়েবসাইট লিংক : https://www.monzureelahi.com/ অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/drmonzureelahiofficial অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক https://t.me/monzureelahi গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : https://drive.google.com/drive/u/8/folders/1MpmM1kponF81E8giNkkDPehprqk_Eflu হোয়াটসঅ্যাপ চ্যানেল : https://whatsapp.com/channel/0029Vafrb5Q6rsQkw6IVV510 অর্গানাইজেশনসমূহ : ইমাম বুখারী ট্রাস্ট : https://www.facebook.com/imambukharitrustbd তাইবাহ একাডেমি : https://taibahacademy.com/ কুল্লিয়াতুল কুরআন : https://www.facebook.com/kulliyatulquran তাইবাহ পাবলিসার্স : https://www.facebook.com/taibahpublishers

0
Admin