136. জানতে চাই প্রশ্নোত্তর সেশন ১৩৬ ।। Dr. Mohammad Monzur-E-Elahi
ড. মোহাম্মদ মানজুরে ইলাহী পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক https://t.me/monzureelahi গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : https://drive.google.com/drive/u/8/folders/1MpmM1kponF81E8giNkkDPehprqk_Eflu অফিসিয়াল ওয়েবসাইট লিংক : https://www.monzureelahi.com/ অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/drmonzureelahiofficial অর্গানাইজেশনসমূহ : তাইবাহ একাডেমি : https://taibahacademy.com/ কুল্লিয়াতুল কুরআন : https://www.facebook.com/kulliyatulquran Timecodes 00:00 - Intro 02:12 - বিতর সালাত জামাতে পড়ার সময় রাকাত ছুটে গেলে করণীয় কি? 07:01 - আমার খালাত বোনের স্বামী মারা গেছেন। তার দুইটা ছেলে আছে। তাদের কিছু টাকা আছে ব্যাংকে। এগুলোর থেকে প্রতি মাসে চার হাজার টাকা পায়। যা দিয়ে তাদের সংসার চালান। আমি কি তাকে যাকাত দিতে পারব? দয়া করে জানাবেন। 09:28 - আমার মায়ের গত বছর রমাদানে ক্যানসার ধরা পরে। এখনো মা খেতে পারে না, ঠিক করে সব কথাও বোঝা যায় না, কথা বলতে গেলেও তার কয়েকবার পানি খেতে হয়। মা এখনো পুরোপুরি সুস্থ নন, কেমোথেরাপি দেওয়াতে মায়ের শরীর ঠিক নেই। তাই মা রোযা রাখতে পারছেন না। আমাদের সামর্থ্য নেই ফিদিয়া দেওয়ার মতো। এক্ষেত্রে করণীয় কী শাইখ? 12:06 - অফিস সময়ের পরে সেবা না দিলে কি পাপ হবে? 12:34 - স্বর্ণালংকার পরিধান অবস্থায় হজ্জ করা কি জায়েয? 14:41 - হজ্জ ফরয হওয়ার পর হজ্জ না করে মারা গেলে তার পরবর্তী বংশধরদের কেউ সৌদি আরবে প্রবাসী অবস্থায় তার পক্ষ থেকে হজ্জ আদায় করতে পারবে কি? যেহেতু এখানে ব্যয়ের পার্থক্য রয়েছে? 15:30 - প্রায় ৫ বছর আগে আমি সিয়াম থাকা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলি। তখন ইসলামের বিধিনিষেধ সম্পর্কে একেবারে অজ্ঞ ছিলাম। অর্থাৎ তখন জানতাম না যে, এ কর্মের কারণে সিয়াম নষ্ট হয়ে যায়। এখন কি কাফফারা হিসাবে প্রতি ১ দিনের জন্য টানা ৬০টি রোযা রাখতে হবে? 19:34 - আমার এক আত্মীয়ার প্রশ্ন : আমার স্বামী সম্প্রতি মারা গেছেন। মৃত্যুকালে একজন স্ত্রী, দুইজন কন্যা সন্তান এবং তিনজন ভাইপো রেখে যান। মৃত্যুর পূর্বে তার কিছু নগদ অর্থ ছিল। সুস্থ থাকা অবস্থায় তিনি আমাকে সব সময় বলতেন, “আমি যদি আগে মারা যায়, তাহলে তুমি এই টাকা হাতছাড়া করবে না।” কথার মূল উদ্দেশ্য ছিল, আমি স্ত্রী হিসাবে বৈধ জীবনে আমার চিকিৎসা ও প্রয়োজনীয় ভরণপোষণ চালাতে পারি। তাছাড়া তার মৃত্যুর পর তার জন্য এবং তার পিতা মাতার জন্য দান-সাদাকা দিতে পারি, সে দিকে লক্ষ্য রেখে তিনি তার মৃত্যুর পর টাকাগুলো আমার মালিকানায় রাখতে জোর পরামর্শ প্রদান করেন। এমতাবস্থায় উক্ত নগদ অর্থের মালিকা কে বা কারা হবেন? অনুগ্রহকরে জানাবেন। 21:53 - স্ত্রী কিছুতেই আমার বাবা-মাকে একসাথে রাখতে চায় না। মা স্ট্রোক ও ডায়েবেটিস-এর রোগী বিধায় তার সার্বক্ষণিক সেবা প্রয়োজন হয় যেটা আমার মতো মধ্যবিত্ত পরিবারে আলাদা থেকে করা সম্ভব হয় না এবং আমার স্ত্রীর ফরয দায়িত্ব না হওয়ায় অনেকভাবে বোঝানোর পরেও সে করতে চাই না। যদিও আমার স্ত্রী অত্যন্ত দীনদার ও পর্দানশীল নারী। এ অবস্থায় আমি কী করতে পারি? 24:55 - আমি ছেলে হওয়ায় মেয়েদের দিকে তাকাই না, দৃষ্টি হিফাযত করে চলার চেষ্টা করি। আমার বোন কালো বোরকা পড়েন, পূর্ণ পর্দা করে চলার চেষ্টা করেন। আমার বাবা মানুষের সাথে এ বিষয়ে এমনভাবে কথা বলেন, যেন তিনি আক্ষেপ প্রকাশ করছেন, যে তার ছেলে মহিলা ডাক্তার দেখায় না, মহিলা থেকে দূরে দূরে থাকে এবং তার মেয়ে এত পর্দা করে। তাই তার এই সন্তানেরা কাফের-মুশরিক প্রধান দেশে গিয়ে চলতে পারবে না (আমার বাবা আমাদের বিদেশে যেতে অনেক বলেন, কিন্তু আমরা, না করি)। আবার তিনি বর্তমান সুদি ব্যাংকিং সিস্টেমকে তেমন কিছুই মনে করেন না। কিন্তু শাইখ, আমার বাবা সালাত পড়েন, কুরআন পড়েন, সিয়াম রাখেন ইত্যাদি করেন। কিন্তু তার এরকম অবস্থা থাকার কারণে কি তিনি ইমানহারা হয়ে যাবেন? শাইখ, আমি আমার বাবার আখিরাত নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি, আমি কী করব? 27:08 - গত রমাদানের একটি সিয়ামে আমার যতটুকু মনে পড়ছে, মাসজিদের মাইকে বলছে সাহরির সময় শেষ, তখনো বিরক্ত হয়ে খেয়ে ফেলেছিলাম। খাবার খাওায় থামিয়ে দেইনি। ইচ্ছে করেই শুনার পরও খেতে লাগলাম। এক্ষেত্রে কী সিয়ামটি হয়নি? এখন করণীয় কী? জাযাকাল্লাহু খাইর। 27:58 - স্ত্রীকে ম্যানুফ্যাকচারিং কোম্পানীতে নার্সের পেশায় কাজ করতে দেওয়া যাবে কি? 28:15 - আমার বিবাহের সময় আমার স্ত্রীকে তার ভাই অনেক গহনা দিয়েছে। কিন্তু তিনি বলে দিয়েচে যে, যদি তিনি কখন বিপদে পরেন তাহলে তাকে (স্ত্রীর ভাইকে) যেন এই গহনা দিয়ে সাহায্য করে। এমতাবস্থায় কি গহনার যাকাত আমকে প্রদান করতে হবে? না কি স্ত্রীর ভাই কে করতে হবে? 28:58 - হারামাইনে ইমাম সালাতে “আল্লাহু আকবার” বলার পর সাথে সাথে আরেকজন “আল্লাহু আকবার” বলে কেন? অথচ ইমামের তাকবীর সবাই শুনতে পায়। এর কি বিশেষ কোনো ফযীলত আছে? 29:34 - আমার একটা সিয়াম ভুলে ঘড়ি ভুল দেখার জন্য ১০ মিনিট আগে ইফতার করে ফেলি। এখন আমার কী করণীয়? 30:00 - Live Questions 34:00 - Conclusion
Share this resource
Related Resources
🇧🇩 BNVideoশার'ঈ কোনো তাবিজ আছে কি? ।। Prof. Dr. Mohammad Monzur-E-Elahi
প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@DrMohammadMonzurEElahi অফিসিয়াল ওয়েবসাইট লিংক : https://www.monzureelahi.com/ অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/drmonzureelahiofficial অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক https://t.me/monzureelahi গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : https://drive.google.com/drive/u/8/folders/1MpmM1kponF81E8giNkkDPehprqk_Eflu হোয়াটসঅ্যাপ চ্যানেল : https://whatsapp.com/channel/0029Vafrb5Q6rsQkw6IVV510 অর্গানাইজেশনসমূহ : ইমাম বুখারী ট্রাস্ট : https://www.facebook.com/imambukharitrustbd তাইবাহ একাডেমি : https://taibahacademy.com/ কুল্লিয়াতুল কুরআন : https://www.facebook.com/kulliyatulquran তাইবাহ পাবলিসার্স : https://www.facebook.com/taibahpublishers
🇧🇩 BNVideoঅনলাইনে রুকইয়াহ করা কি শারী'আসম্মত? ।। Prof. Dr. Mohammad Monzur-E-Elahi
প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় বইগুলো সংগ্রহ করতে যোগাযোগ করুন : +8801805561772 বইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন : https://wa.me/c/8801872836242 অফিসিয়াল ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@DrMohammadMonzurEElahi অফিসিয়াল ওয়েবসাইট লিংক : https://www.monzureelahi.com/ অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/drmonzureelahiofficial অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক https://t.me/monzureelahi গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : https://drive.google.com/drive/u/8/folders/1MpmM1kponF81E8giNkkDPehprqk_Eflu হোয়াটসঅ্যাপ চ্যানেল : https://whatsapp.com/channel/0029Vafrb5Q6rsQkw6IVV510 অর্গানাইজেশনসমূহ : ইমাম বুখারী ট্রাস্ট : https://www.facebook.com/imambukharitrustbd তাইবাহ একাডেমি : https://taibahacademy.com/ কুল্লিয়াতুল কুরআন : https://www.facebook.com/kulliyatulquran তাইবাহ পাবলিসার্স : https://www.facebook.com/taibahpublishers
🇧🇩 BNVideoহজ্জ
হজ্জ পরবর্তী