146. জানতে চাই প্রশ্নোত্তর সেশন ১৪৬ ।। Dr. Mohammad Monzur-E-Elahi
ড. মোহাম্মদ মানজুরে ইলাহী পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক https://t.me/monzureelahi গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : https://drive.google.com/drive/u/8/folders/1MpmM1kponF81E8giNkkDPehprqk_Eflu অফিসিয়াল ওয়েবসাইট লিংক : https://www.monzureelahi.com/ অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/drmonzureelahiofficial অর্গানাইজেশনসমূহ : তাইবাহ একাডেমি : https://taibahacademy.com/ কুল্লিয়াতুল কুরআন : https://www.facebook.com/kulliyatulquran Timecodes 0:00, Intro 00:10, Introduction 01:03, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত শাইখ, ক. গাছের ছবি অংকন করা জায়েয? যদি এআই দিয়ে গাছ, পাহাড়, নদী ইত্যাদি প্রকৃতিক দৃশ্য অংকন করে বিক্রি করা কি জায়েয হবে? খ. ফজরের সময় ওঠার জন্য এলার্ম ঘড়ি ব্যবহার করার প্রয়োজন হয়। এখন এলার্ম ঘড়ির যে শব্দ বা বাজনা— সেটা কি হারাম হবে? হারাম হলে করণীয় কী? 09:14, শাইখ, মেয়েরা যদি পর্দার খেলাফ না করার জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং করে এটা কি জায়েয হবে? (উল্লেখ্য, এখানে পুরুষ ক্লায়েন্টদের সাথে কাজকে কেন্দ্র করে ম্যাসেজে কথা বলতে হয়।) 10:28, আমি একজন হাইস্কুল শিক্ষক। সহশিক্ষা (ছেলে মেয়ে একই সাথে বসে এবং এভাবে পড়াতে হয়।) সে হিসাবে আমার আয় তো হালাল নয়। এটা আমি দীনের লাইনে এসে বুঝতে পারছি। এখন এই টাকায় হজ্জ করা যাবে কি না? কারণ হারাম তো আল্লাহ গ্রহণ করেন না। আমি প্রায় ২৫ বছর শিক্ষকতা করছি। 13:20, সম্মানিত শাইখ, নবী সা. সারাদিনে জোহরের সালাতের আগে খাবার খেয়ে বিশ্রাম নিতেন এবং রাতে ইশার সালাত পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়তেন। ২৪ ঘণ্টায় দুইবার খাবার খেতেন— এই বিষয়টা কি সহীহ? 15:20, আমি একজন কিশোর। আমি যদি আমার এক কিশোর অমুসলিম সহপাঠীকে ইসলামের দাওয়াত দিই সে ক্ষেত্রে সমস্যাটা হবে যে, সে তো এখনো ইনকাম করতে পারে না। সেক্ষেত্রে তার পরিবার থেকে তাকে হয়তো বের করে দিবে । এখন কি তাকে দাওয়াত দেওয়া যাবে ? 18:12, আমি যদি আপনাদের ভিডিও আপনাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে আমার নিজস্ব প্রোফাইলের নিউজ ফিডে আপলোড দেই, তাহলে শর্ত আছে কি? 20:18, আমি যদি ফুটবল খেলতে গিয়ে কাউকে অনিচ্ছাকৃত আঘাত করে ফেলি, তাহলে কি গুনাহ হবে? 22:04, শাইখ, আমার পরিচয় গোপন রাখার জন্য অনুরোধ করছি। আমি গত কুরবানী ঈদের পরপরই বিয়ে করেছি। প্রায় ৩ মাস হলো। আমার বৈবাহিক জীবনে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। বিয়ের পর থেকেই আমার স্ত্রী আমাকে বলে যে, সে আমাকে পছন্দ করে না। এটা বিয়ের আগেই সে তার বাসায় জানিয়েছে। কিন্তু বাসা থেকে তাকে অনেক বোঝানোর পর সে একপর্যায়ে সম্মত হয়। এখন বিয়ের পরও সে বলে যে, আমাকে মেনে নিতে পারে না। আমার থেকে দূরত্ব রেখে চলে..... 25:40, আমি একজন ফ্রিল্যান্সার হতে চাই। গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ফাইবার একাউন্ট খুলতে হলে অনেক কিছু মিথ্যা তথ্য দিতে হয়। যেমন—একটা বায়ো, প্রোফাইল ডেসক্রিপশন, এই প্রোফাইল ডেসক্রিপশনে মিথ্যা কিছু তথ্য দিতে হয়। যেমন— আমার কোন কোন কাজের অভিজ্ঞতা আছে, আমার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে অথবা চার বছরের অভিজ্ঞতা আছে। অথচ আমার অভিজ্ঞতা শুধু তিন মাস, চার মাস, ছয় মাস, এক বছর এরকম। তাহলে এই পাঁচ বছর, চার বছর যে আমরা মিথ্যা তথ্য দেই। এটা কি জায়েয হচ্ছে? 28:11, শাইখ, ২০১৫ সালে আমরা দুই ভাই বাবার ব্যাবসা পরিচালনার দায়িত্ব নিলে এক লক্ষ টাকা বাবার মূলধন পাওয়া যায়। ব্যবসায়ের লাভ ক্ষতি এবং পরিবারের সকল ব্যয় বহনের দায়িত্ব দুই ভাইয়ের ওপর ছিল। ২০১৯ সালে ব্যবসায়ে বিশ লক্ষ টাকা ক্ষতি হলে দুই ভাই ঋণগ্রস্ত হই। ২০২৩ সালে বাবার মৃত্যু হলে ব্যবসায়ের নিট মুনাফা পাওয়া যায় দশ লক্ষ টাকা। প্রশ্ন-১ : বাবার মৃত্যুর পর বোন ব্যবসায়ের কোন অংশ পাবে? মূলধনের অংশ না কি নিট মুনাফার অংশ? প্রশ্ন-২ : বাবার মৃত্যুর পর ব্যাবসা ভাই পরিচালনা করে লাভ—লোকসান করলে অথবা ঋণগ্রস্ত হলে বোন কোন অংশ পাবে? 33:41, পছন্দের মানুষের খোঁজ খবর অন্যের মাধ্যমে নেওয়া যাবে কি? সেও আমাকে পছন্দ করে এবং বিয়ে করতে চায়। 35:17, শাইখ, আবু হুরায়রা নাম রাখা যাবে কি? 35:54, মুহতারাম শাইখ, আমি ঢাকা সরকারি আলিয়া থেকে অনার্স করেছি, কুষ্টিয়া ইউনিভার্সিটির অধিনে (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং মাস্টার্স করেছি একই বিভাগে আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে। এখন এমফিল করতে চাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে এমফিল প্রোগ্রামে.... 37:13, শাইখ, আমি ইঞ্জিন ওয়েল (মবিল)-এর ব্যাবসা করি। ২০৫ লিটারের ব্যারেল কিনে সেই ওয়েল কোনো এক কোম্পানির বোতলে সংগ্রহ করে প্যাকেট করি। তারপর সেগু..... 39:11, স্যার, ইন শা আল্লাহ, আগামী নভেম্বর মাসে কোনো এক শুক্রবারে ময়মনসিংহের ফুলবারিয়াতে হিলফুল ফুযুল ইসলামিক সংগঠন-এর উদ্যোগে একটি ইসলামিক মাহফিলের... 41:21, আমি বেশ কিছুদিন যাবত আমার মধ্যে কিছু শারীরিক এবং মানসিক সমস্যা লক্ষ করছি। আপনার ভিডিওগুলো দেখে মনে হলো, হয়ত আল্লাহর ওছিলায় আপনি সমাধান দিতে .... 42:00, শাইখ, আপনার নেক হায়াত কামনা করছি, মহান আল্লাহর কাছে। শাইখ, নবজাতক ছেলে শিশুর নাম (সিনান) রাখা যাবে কি? এটা কি সাহাবার নাম? জানালে উপকৃত হবো। জাযাকাল্লাহু খাইরান 43:04, শাইখ, আশা করি, আল্লাহ তা‘আলার রহমতে ভালো আছেন। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অধিভুক্ত দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা হতে ২০১৭ সালে “আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ” বিভাগ হতে অনার্স সম্পন্ন করি এবং ইসলামী আর...... 45:52, Live Question 58:52, Conclusion
Share this resource
Related Resources
🇧🇩 BNVideo125. জানতে চাই প্রশ্নোত্তর সেশন 125 ।। Dr. Mohammad Monzur-E-Elahi
ড. মোহাম্মদ মানজুরে ইলাহী পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক https://t.me/monzureelahi গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : https://drive.google.com/drive/u/8/folders/1MpmM1kponF81E8giNkkDPehprqk_Eflu অফিসিয়াল ওয়েবসাইট লিংক : https://www.monzureelahi.com/ অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/drmonzureelahiofficial অর্গানাইজেশনসমূহ : তাইবাহ একাডেমি : https://taibahacademy.com/ কুল্লিয়াতুল কুরআন : https://www.facebook.com/kulliyatulquran Timecodes 00:00 - Intro 01:18 - 1st Question আসসালামু ‘আলাইকুম। শাইখ, আমার বয়স ৩০। আমি সহীহ পদ্ধতিতে কুরআন কারীম শিখতে চাই। রাজবাড়ী জেলায় সহীহ আকীদার কি কোনো মাদরাসা আছে কিংবা আাপনাদের কি কোনো মহিলা মাদরাসা আছে, যেখানে সহীহ আকীদাসহ কুরআন কারীম শিখতে পারব। এই বয়সে ধারাবাহিকভাবে সহীহ আকীদাসহ দীনী ইলম শেখার জন্য করণীয় কি। যেহেতু নিজ জেলা ছাড়া বাইরে পড়ার সুযোগ নাই। 07:44 - 2nd Question শাইখ, আমি একজন ৩য় শ্রেণীর সরকারি চাকরিজীবী। আমার ৩ লক্ষ টাকার ঋণ আছে, যেগুলো পরিশোধ করতে অনেক সময় লেগে যাবে। এমতাবস্থায় আমি বিয়ে করবো নাকি ঋণ পরিশোধ করে পরে বিয়ে করবো? সঠিক সিদ্ধান্ত নিতে আপনার মূল্যবান পরামর্শ কামনা করছি, প্রিয় শাইখ। 11:14 - 3rd Question আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টেক্সটাইল কারখানার মালিকদের ব্যাংক লোন থাকে। এতে আমার মাসিক উপার্জনে সুদের প্রভাব আছে কি? 13:11 - 4th Question বালা, মসীবত দূর করার জন্য অনেকে জানের বদলে জান (বিশেষ করে মুরগি) সাদাকা করতে বলেন। মুরগি, চাল, মসলা দিয়ে সাদাকা করার বিধান কি ইসলামে আছে? 20:24 - 5th Question মাসজিদের একমাত্র ইনকাম সোর্স এলাকার মানুষের চাদা ও দান। কমিটির সদস্যদের নিয়ে মাসজিদ কমিটি দুমাস পরপর একটি মিটিং করে। সুবিধা অসুবিধা ইত্যাদি আলোচনা ও কোন কোন কাজ করা উচিত ইত্যাদি সিদ্ধান্ত হয় এই মিটিংয়ে। এ মিটিং শেষে উপস্থিত মেম্বারদের নাস্তা দেওয়া হয়। এই নাস্তাটি বৈধ হবে কিনা। জাযাকাল্লাহু খাইরান প্রিয় শাইখ। 22:24 - 6th Question সম্মানিত শাইখ, ফরয সালাত শেষে মাসজিদে অসুস্থ রোগীর জন্য সম্মিলিতভাবে হাত তুলে দু‘আ করা যাবে কি? 30:25 - 7th Question আমি সরকারি চাকরি করি। দায়িত্ব হিসাবে বিদ্যালয় ভিজিটে গেলে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চাওয়া ছাড়াই কখনো কখনো কোনো হেড টিচার সম্মানি বা যাতায়াত ভাড়া বাবদ কিছু টাকা দিলে সেটা নেওয়া জায়েয হবে কি? যদিও তারা এটা বিদ্যালয়ের সরকারি বরাদ্দ থেকে বাঁচিয়েই হয়তো দেয়। এই নেওয়ার সাথে কারো ওপর অফিসিয়াল চাপ দেয় বা না দেওয়ার সম্পর্ক নেই। উল্লেখ্য যে হাওড় এলাকায় কাজ করার জন্য অতিরিক্ত খরচও করতে হয়। 32:53 - 8th Question প্রিয় শাইখ, বিশেষ কিছু রোগ এড়াতে বিয়ের আগে পাত্রপাত্রীর রক্ত পরীক্ষা করা কি বৈধ? 34:01 - 9th Question যদি কেউ তার জমি সুদী ব্যাংককে ভাড়া দেয়, তাহলে ওই ব্যাংক থেকে ভাড়া বাবদ নেওয়া টাকা কি হালাল হবে? সেই ব্যাংক-এর এটিএম বুথের জন্য যদি কিছু জমি ভাড়া দেওয়া হয়, তাহলে সেটিও কি হালাল হবে? যদি হারাম হয় করণীয় কী? 35:53 - 10th Question পুরুষদের ফেসবুকে ছবি পোস্ট করার বিধান কি? 39:27 - 11th Question লাইভ থেকে প্রশ্ন 42:28 - 12th Question আমরা পাড়ার ছেলেরা কিছু টাকার বিনিময়ে ক্রিকেট খেলি। যে দল হারে তারা যে দল জেতে তাদের নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়— এ ক্ষেত্রে খেলাটা কি করা যাবে? 43:48 - 13th Question বদনযর লাগলে করণীয় কী? সেই ক্ষতি থেকে বাঁচবো কীভাবে এবং যে ক্ষতি হয়েছে তা কীভাবে পূরণ হবে কিংবা কীভাবে পূরণ করতে পারবো। 50:40 - Live Questions
🇧🇩 BNVideo126. জানতে চাই প্রশ্নোত্তর সেশন ১২৬ ।। Dr. Mohammad Monzur-E-Elahi
ড. মোহাম্মদ মানজুরে ইলাহী পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক https://t.me/monzureelahi গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : https://drive.google.com/drive/u/8/folders/1MpmM1kponF81E8giNkkDPehprqk_Eflu অফিসিয়াল ওয়েবসাইট লিংক : https://www.monzureelahi.com/ অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/drmonzureelahiofficial অর্গানাইজেশনসমূহ : তাইবাহ একাডেমি : https://taibahacademy.com/ কুল্লিয়াতুল কুরআন : https://www.facebook.com/kulliyatulquran Timecodes 00:00 - Intro 01:00 - 1st Question আসসালামু ‘আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। শাইখ, একজন সাধারণ মুসলিম হিসাবে দীনী জ্ঞান অর্জনের শুরুতে কুরআনের তাফসীর ও হাদীস পড়া কতটা জরুরি? ধারাবাহিকতার কীভাবে জ্ঞান অর্জন করতে পারি? 12:05 - 2nd Question আমাদের ফসলি জমি কৃষককে চাষ করতে দেওয়া আছে, এক বিঘা জমিতে ৬ মন ধান হবে— এই হিসাবে। এখন আমরা যে ফসল পাই তার ওপর ‘উশর কীভাবে দেব? ১০ ভাগের এক ভাগ নাকি ২০ ভাগের এক ভাগ? আমরা ফসল উৎপাদনের জন্য কোনো খরচ দেই না। কিন্তু যদি পানির মেশিন নষ্ট হয় তাহলে ঠিক করতে টাকা দিতে হয়। তবে এটা অনেক দিন পর পর হয়। দয়া করে জানাবেন। 16:41 - 3rd Question জুমু‘আর সালাতের শেষ বৈঠক পেলে করণীয় কী? 17:58 - 4th Question স্যার বর্তমানে সমকামিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনেক ব্যক্তি আছে, যে গোপনে সমকামিতায় লিপ্ত। আমি একজনকে জিজ্ঞেস করলাম এটা হালাল না হারাম? সে বললো যে সব জানি কিন্তু মানতে পারি না, আরো অনেক কিছু বললো। কীভাবে সমকামিতা থেকে বেরিয়ে আসা যায়? বিশেষ করে অনেক সমকামীদের সমস্যা এই যে, মেয়েদের প্রতি ফিলিংস নেই। জাস্ট ছেলেদের প্রতি আকর্ষণ আছে। এটা কোনোভাবেই কাটিয়ে ওঠতে পারছে না। এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় বলবেন, প্লিজ। 29:38 - 5th Question আমি সদ্য দীনে ফেরা একজন যুবক। সঠিক জ্ঞানের অভাবে বার বার দীন থেকে ছিটকে যাচ্ছি। অনেক আশা নিয়ে আপনাদের লিখছি। আমি সহীহ দীনকে ভালোভাবে শুরু থেকে জানতে চাই। আকীদা, আখলাক সম্পর্কে জানতে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ কোন বইগুলো পড়বো? লিস্ট আকারে নামসহ লেখকসহ আমাকে জানালে জীবনটাকে দীনের আলোয় সাজানোর চেষ্টা করতাম। 31:58 - 6th Question বোর্ড পরীক্ষা/ভর্তি পরীক্ষায় পুরুষ শিক্ষক মেয়েদের মুখ খোলার জন্য বলে, পাশাপাশি সেখানে ছেলেরাও থাকে। অনেক সময় কান দেখিয়ে হিজাব খুলতে বলে। এতে নারীদের পর্দা লঙ্ঘন হয়। দুনিয়ার পড়াশোনাতো আমাদের জন্য ফরয নয়। দুনিয়ার পড়াশোনার জন্য আল্লাহর ফরয বিধান লঙ্ঘনে শারী‘আতের হুকুম কী? জাযাকাল্লাহু খাইরান শাইখ। 43:38 - 7th Question আমার স্ত্রীকে দেশে রেখে, বিদেশে কত মাস/দিন/বছর থাকতে পারব? 46:58 - 8th Question প্রিয় শাইখ, কোনো মানুষ কি কুরআন মাজীদ-এর শিক্ষা দিয়ে মাসিক বেতনের চুক্তি করতে পারবে? 51:16 - 9th Question ওয়াজিহা নামটা রাখা যাবে? 52:12 - 10th Question ঘরের ভেতর কেও মোবাইল ইউস করছে। স্ক্রিনে ছবি আছে। এমতাবস্থায় ওই ঘরে সালাত আদায় করা যাবে কি? মোবাইলে হারাম ভিডিও, গান বা ছবি দেখলে সেক্ষেত্রে কি হবে? আর নরমালি ইউস করলে, হারাম কিছু না, কিন্তু এমনিতেই ছবি বা ভিডিও চললে কি সালাত হবে? 55:09 - 11th Question আমার আব্বা, ভাই, দাদা কেউ নেই। আমার বিয়ের সময় আমি বলেছিলাম মাসজিদের ইমাম সাহেবকে আমার ওয়ালী বানাতে। কিন্তু আমার পরিবার আমার কথার গুরুত্ব দেননি। তাই আমি জানতে চাচ্ছিলাম আমার বিয়েটা কি সহীহ হয়েছে? 57:28 - 12th Question অনলাইন ব্যাবসার ক্ষেত্রে কী কী নীতিমালা ফলো করা আবশ্যক, যদি জানাতেন। 01:01:20 - Live Questions 52:12 - Conclusion
🇧🇩 BNVideoমদীনা মুনাওওয়ারার কিছু বিশেষ ফযীলত ও মর্যাদা ।। Prof. Dr. Mohammad Monzur-E-Elahi
প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় বইগুলো সংগ্রহ করতে যোগাযোগ করুন : +8801805561772 বইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন : https://wa.me/c/8801872836242 অফিসিয়াল ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@DrMohammadMonzurEElahi অফিসিয়াল ওয়েবসাইট লিংক : https://www.monzureelahi.com/ অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/drmonzureelahiofficial অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক https://t.me/monzureelahi গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : https://drive.google.com/drive/u/8/folders/1MpmM1kponF81E8giNkkDPehprqk_Eflu হোয়াটসঅ্যাপ চ্যানেল : https://whatsapp.com/channel/0029Vafrb5Q6rsQkw6IVV510 অর্গানাইজেশনসমূহ : ইমাম বুখারী ট্রাস্ট : https://www.facebook.com/imambukharitrustbd তাইবাহ একাডেমি : https://taibahacademy.com/ কুল্লিয়াতুল কুরআন : https://www.facebook.com/kulliyatulquran তাইবাহ পাবলিসার্স : https://www.facebook.com/taibahpublishers