About Sheikh Enamul Haque, Chairman, ICD [for details check the description]
শায়খ এনামুল হক একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং গ্রন্থকার। পেশায় তিনি জাহাজের প্রধান প্রকৌশলী তথা সমুদ্রগামী নাবিক ছিলেন এবং এর সুবাদে তিনি বহু দেশ ভ্রমন ও বহু জাতির সাথে পরিচয়ের অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে তিনি ইসলামী জ্ঞান অর্জন এবং গবেষনায় আত্মনিয়োগ করেন এবং বড় বড় আলেমদের সংস্পর্শে দ্বীন শিক্ষা করেন। কর্মজীবনের এক পর্যায়ে তিনি মুসলিম নিপীড়নকারী দেশের ভিসা নবায়ন করে অর্থ উপার্জনের উপায়কে এখতিয়ার না করার সিদ্ধান্ত নেন এবং অর্থ উপার্জনের মুষিক দৌড় ছেড়ে সম্পুর্ণভাবে দ্বীনের দাওয়াতে মনোনিবেশ করেন। এরই অংশ হিসাবে তিনি আরও কিছু ভাইদের সহযোগীতায় আইসিডি প্রতিষ্ঠা করেন যা এক যুগেরও বেশি সময় ধরে দ্বীনের দাওয়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার দ্বীন ও দুনিয়ার সমন্বিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে দেওয়া লেকচারগুলো মুসলিম উম্মাহকে শয়তানের বিভিন্ন আধুনিক ফাঁদ থেকে সতর্ক করে যা গতানুগতিক ইসলামী লেকচারগুলিতে পাওয়া যায় না। আধুনিক শিক্ষিত মুসলিম শ্রেনীর জীবন থেকে দেওয়া বিভিন্ন উদাহরনগুলির মাধ্যমে তার লেকচারগুলি ইসলামের বিষয়গুলিকে বর্তমান বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ করে উপস্থাপন করে, যা থেকে অধুনিক মুসলিমগন সহজেই দ্বীনকে জীবনে বাস্তবায়ন করার প্রেরনা লাভ করতে পারেন। তার লেকচার, প্রবন্ধ ও বইগুলি অবিশ্বাসীদের চশমা দিয়ে দুনিয়া দেখা মুসলিমদের চশমা খুলে ফেলে সুন্নাহর আলোয় আলোকিত হতে উল্লেখযোগ্য ভুমিকা রাখতে পারে, ইনশাআল্লাহ। তিনি আইসিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যন এবং বহু গ্রন্থ প্রণেতা। তার প্রবন্ধগুলি পেতে এই লিংকে ভিজিট করুন - http://www.icdbd.org/category/blog/ তার সকল অডিও লেকচার পাবেন এখানে - http://www.icdbd.org/category/enamul/ তার সকল ভিডিও লেকচার পাবেন এখানে - https://www.youtube.com/playlist?list=PLg_yXd5EU9lcFRhVuOJEDznL5GFrtPcFZ Institute for Community Development Lecture Library, ICD Lecture Library,
Share this resource
Related Resources
🇧🇩 BNVideoPart - 3. Source of Knowledge. Dr. Muhammad Saifullah.
ICD lectures series: Part - 3. Source of Knowledge. Dr. Muhammad Saifullah. For any query, please contact at following address- Institute for Community Development: icdbd2007@gmail.com. Web: http://www.icdbd.org/
🇧🇩 BNVideoPart - 33 | মুসলিমদের অবাধ্যতা ও পাপাচার | ঈমান বৃদ্ধি ও হ্রাসের কারণ। ইঞ্জি. এনামুল হক।
ICD lecture series: Causes behind the Increase and Decrease of Eemaan. Part- 33. Shaikh Enamul Haque. For any query, please contact at following address- Institute for Community Development: icdbd2007@gmail.com. Web: http://www.icdbd.org/ #religion
🇧🇩 BNVideoজ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রা যতই হৌক ইসলামকে বুঝতে ১ম শ্রেষ্ঠ ৩ প্রজন্মের দিকেই যেতে হবে !!
ইঞ্জি. মুহাম্মাদ এনামুল হক। প্রকৌশলী, শিক্ষাবিদ এবং গ্রন্থকার। Institute for Community Development Lecture Library, ICD Lecture Library. icdbd.org #religion #Migration_to_the_land_of_disbeliever