Loading prayer time...
Back to browse
Video General🇧🇩 বাংলা

আলেমদের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে কুরআন ও সুন্নাহর দিকনির্দেশনা। ডঃ মুহাম্মাদ সাইফুল্লাহ।

আলেমদের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে কুরআন ও সুন্নাহর দিকনির্দেশনা ডঃ মুহাম্মাদ সাইফুল্লাহ ১০ জুন ২০২৩, রাত ৭:১৫ 1:21:23 আলেম ওলামাদের সাথে সম্পর্ক করা অধিক প্রয়োজন সেটা বুজলাম কিন্তু বর্তমান সময়ে সত্যিকার আলেম খুঁজে পাওয়া যায় না বললেই চলে । খুঁজে পেলেও তাদের সময় দেওয়ার মত সময় নেয় । শাইখ যদি বলতেন যে কিভাবে একজন আলেম চিহ্নিত করব ? এবং কোথায় সেই আলেম খুঁজে পাব ? 1:22:22 আলেম ও ইলম এর সাথে সম্পর্ক বাড়াতে গেলে, মাসজিদ-হালাকায় উপস্থিত থাকতে গেলে যখন মা ভুলে বাঁধা দেন, এবং বলেন ব্যক্তিগত জীবনে গেলে এমনটা করতে, তখন তিনি কি বোঝাতে চাইছেন? উল্লেখ্য প্রশ্নকারী অবিবাহিত, মুসলিমাহ। করণীয় সম্পর্কে অবগত করলে কৃতজ্ঞ হবো। 1:22:54 "আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু, জেনারেল লাইনের মেয়েদের ইলম অর্জনের জন্য আলেমা বা উস্তাজাহদের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করতে পারবে আর তেমন করার সুযোগ না থাকলে কোন উপায়ে ইলম অর্জন করবে? জাযাকাল্লহু খয়রন।" 1:24:12 আমাদের সুন্নাহপন্থী আলেমরা অনেক সময় অন্য আক্বীদার আলেমদের ভুল ধরিয়ে দেন। এমনকি সেটা অনেক সময় ঈমান ধংশকারী বলে অভিহিত করেন। আবার অনেক সময় তাদের বিভিন্ন জিকিরের ষ্টাইল বা কর্মকান্ড (যা হয়ত শরীয়ত সম্মত নয়) দেখে ছাত্রদের নিয়ে হাসাহাসি করেন। এতে করে অন্যরাও সুন্নাহ পন্থী আলেমদের নিয়ে বিষোদগার করছে। এই সমস্যাগুলির সমাধান কোথায়? 1:25:44 "আমরা কি আলেমদের শরণাপন্ন হতে বাধ্য? সাধারণ মানুষ হাদিস ও আয়াত ঘাটাঘাটি করে যা বুঝে আসে তা অনুসরণ করলে কি শুদ্ধ হবে না? যদিও সাধারণ মানুষের উসুলুল ফিকহের জ্ঞান নাই, হাদিসের সহীহ-যয়ীফ আম-খাস নাসেখ-মানসুখ এগুলোর জ্ঞান নাই। সাধারণ মানুষ এটা না পারলে আমরা কিভাবে নিজেদের কুরআন সুন্নাহর অনুসারী দাবী করতে পারি?" 1:26:26 অনেকেই শুধু আরবী ভাষা রপ্ত করেই কুরআনের তাফসীর করে থাকেন, অথচ তাদের বড় কোন আলেমদের কাছে পড়াশুনা করার সুযোগ হয়নি, হাদিস ফীকহ ও কুরআনের অন্যান্য ইলমী শাখায় বিচরণের সুযোগ হয় নি। এবং তাদের কথাগুলো খুব যুক্তিযুক্ত, সুন্দর উপস্থাপণা এবং বাস্তবতার আলোকে অনেক জীবন ঘনিষ্ট হওয়ায় মানুষ বড় বড় আলেমদের তাফসীর বাদ দিয়ে এসব নব্য মুফাসসিরদের তাফসীর শুনতে পছন্দ করেন। এ ব্যপারে আপনার অভিমত কি?

Jun 16, 2026 0 downloadsAdmin