ICD Special QA Halaqa - Dr. Saifullah (Dec 17, 2021)
3:03 একজন স্ত্রীর জন্য দ্বীনের দাওয়াত এবং স্বামী-সংসার, এই দুটির মধ্যে কোনটিকে অগ্রাধিকার দেয়া উচিৎ? কোনটি তার আখিরাতের জন্য বেশি কল্যানকর? পুরুষ দাঈ থাকা সত্তেও নারী কি লিখনী বা বক্তব্যের মাধ্যমে দাওয়াতি কাজ করতে পারে? 12:08 ছেলেমেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া জরুরি কিন্তু বিয়ে পরবর্তী দিকনির্দেশনা গুলো কি? তাড়াতাড়ি বিয়ে করার কারনে পরিবারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সে ক্ষেত্রে করনিয় কি হতে পারে? 18:58 আমার ডিভোস হয়েছে ১০ বছর। বাচচাদের বাবা কোন খরচ দেয় না। খরচ না দেয়ার কারনে ওদের কষ্ট হয়। এখন করণীয় কি? 21:27 রক্তের গ্রুপের ভিন্নতা হওয়ায় কারনে মাতৃত্বকালিন জটিলতার কথা বিবেচনা করে পাত্র/পাত্রি দ্বীনদার হওয়া সত্তেও বিয়েতে অমত থাকা যাবে কিনা? 22:56 স্বামি বা স্ত্রীর পরিবারের অন্য সদস্যদের নেতিবাচক আচরনের কারনে সম্পর্কের বিচ্ছন্নতা হলে কার কতটুকু দায়ভার থাকতে পারে? 25:35 ছোট বাচ্চা ও শারীরিক সমস্যার কারনে যদি নিয়মিত সালাত আদায়ে সমস্যা হয় তাহলে করণীয় কি? 27:19 স্বামি যদি রাগের বসে তিন তালাক দিয়ে দেয় তাহলে মাস’আলা কি? এবং এর পর যদি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তারা যদি একই বাসায় ২ জন ২ রুমে থাকে সে ক্ষেত্রে ইসলামের বিধান কি? 28:56 পারিবারিক কলহের কারনে স্বামি যদি আদেশ করে যে বাবার বাড়ির সাথে শুধু ফোনে যোগাযোগ রাখা যাবে কিন্তু ওই বাড়িতে যাওয়া যাবেনা সে ক্ষত্রে করণীয় কি? 30:49 বৃদ্ধ অবস্থায় মা বাবার দেখাশুনার জন্য কেউ যদি না থাকে তাহলে একজন স্ত্রী কিভাবে তার মা বাবার খেদমত করবে? 35:20 স্বামি তার মা বাবার খেদমত করার জন্য স্ত্রীকে মা বাবার সাথে রেখে চাকরির সুবাদে অন্যত্র থাকতে পারবে কি? 36:37 বৃদ্ধ বাবা মাকে আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য স্ত্রীর চাকুরি করার বিধান কি? 39:12 ইসলাম বিরোধী না হলে স্বামির সকল ধরনের আদেশ কি স্ত্রী মানতে বাধ্য? যদি তা নফল পর্যায়েরও হয়? 41:18 স্বামির পরিবারের প্রতি একজন স্ত্রীর দায়িত্ব কি বা কেমন হওয়া উচিৎ? 45:09 যদি স্ত্রী ও শাশুড়ির মাঝে সম্পর্কের টানা পোড়নের সম্ভাবনা থাকে সে ক্ষেত্রে ছেলের বিয়ের পর কি তার সংসার আলাদা করেই দেয়া উচিৎ? 45:50 কোন মা যদি তার ভাগের ওয়ারিশ তার ভাইকে দান করে বা কোন ধরনের চাপে যদি ওয়ারিশ দাবি না করে তাহলে কি তার সন্তানদের অধিকার বঞ্চিত করার জন্য কি তিনি অভিযুক্ত হবেন? 46:58 শারীরিক অসুস্থতার কারনে সন্তান গ্রহণে কিছু সময়ের জন্য বিরতি নেয়া যাবে? 47:22 স্ত্রী যদি শরীয়তের অত্যাবশ্যকীয় বিধানের ব্যপারে, সীমালঙ্ঘন করে (স্বামীর সম্মুখে বা অগোচরে) তাহলে স্বামীর দ্বায়িত্ব ও করনীয় কতটুকু? 48:17 স্ত্রী যদি স্বামীর অনুমতি সাপেক্ষে তার বাবা মার সাহায্যার্থে চাকুরি করতে গিয়ে নিজ সন্তানদের সঠিক ভাবে লালন পালনে ব্যঘাত ঘটে সে ক্ষেত্রে করনীয় কি? 49:49 بِسْمِ اللّٰهِ اَللّٰهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا এই দোয়া টি কে পড়বে? 50:12 আর্থিক সচ্ছলতার জন্য পর্দার সহিত স্ত্রী যদি নার্সিং পেশায় নিয়োজিত হতে চায় তাহলে তাকে বাধা দেওয়া উচিত হবে? 51:30 একবারে তিন তালাক দিলে সেটা কি পুর্ণ তালাক হিসেবে কার্যকর হয়ে যাবে? 51:42 স্ত্রীর মাথার কপালের চুল ধরে দোয়া পড়া, এটা কি সহীহ? 53:11 বিয়ে উপলক্ষ্যে পাওয়া উপহার স্ত্রীকে মোহর হিসেবে দেয়া যায়েয হবে? 54:15 বিয়ের জন্য সরাসরি সাক্ষাতের আগে পাত্রির ছবি দেখা প্রসঙ্গে ইসলামের বিধান কি? 55:17 স্বামী যদি স্ত্রীর গায়ের রঙের কারনে তাকে অবহেলা করে এবং বিভিন্ন হারাম কাজে ব্যাস্ত থাকে সে ক্ষেত্রে স্ত্রীর করনীয় কি? 56:07 আসসালামু আলাইকুম, বিয়ের ফরজ ও সুন্নাহ গুলো জানতে চাই। 57:49 স্বামীর মৃত্যুর পর দ্বিতিয় স্ত্রী যদি অন্য যায়গায় বিয়ে করে এবং সম্পর্ক রাখতে না চায় তাহলে ওই ঘরের সন্তানদের করনীয় কি? 58:30 বাসায় অতিথি আসার পর ইচ্ছা থাকা সত্তেও স্ত্রী যদি শারীরিক অসুস্থতার কারনে তাদের খেদমত করতে অপারগ হয় সে ক্ষেত্রে অতিথিদের বিনয়ের সাথে না করে দেয়া কি ইসলাম সম্মত হবে? যেখানে ৩ দ্বীন অতিথিদের আপ্যায়ন করা ওয়াজিব। 59:51 প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করতে চাইছি। কিন্তু আড়াই বৎসরের কন্যা সন্তান থাকার কারনে অনেক দ্বিনদার পাত্রি বিয়েতে রাজি হচ্ছে না এবং যারা রাজি হচ্ছে তারা দ্বীনদার না, সে ক্ষেত্রে আমার করনীয় কি? 1:00:45 বিয়ের দ্বীন পাত্রী ও পাত্রের কেমন সাজগোছ করা যাবে। পাত্রীকে যদি নন মাহরাম দেখতে চায় তাহলে পাত্রের জন্য হুকুম কি? 1:01:19 আমাদের আশেপাশে বেশ কিছু দ্বীনি পরিবার বসবাস করে, আলহামদুলিল্লাহ্। অনেকগুলি ভাল বিষয় থাকলেও একটা বিষয় নিয়ে আমি একটু চিন্তিত, তা হলো অন্য পরিবার সম্পর্কে ভাল ধারণা পোষন করতে না পারা। অনেকেই দেখা যাচ্ছে কোন পরিবারের একটা সম্ভাব্য নেতিবাচক বিষয় দেখলেই, ভালভাবে তদন্ত না করেই অথবা তার অপারগতার ওজর আছে কিনা, তা না বুঝেই মন্তব্য করছেন বা একটা ধারনা পোষন করছেন। এতে করে পরিবারগুলির মধ্যে দূরত্ব তৈরি হয় বা ভুল বুঝাবুঝি সৃ্ষ্টি হয়। এ ব্যপারে ইসলামের সঠিক দিক নির্দেশনা কি? 1:04:40 দ্বীনদার পাত্রীর বয়স পাত্র থেকে বেশি, ৩০ এর কোটায়, পাত্র বয়সে ছোট হলে সম্বন্ধ করা যেতে পারে কি? 1:05:18 একজন স্বামী যদি ভালবেসে স্ত্রীকে নতুন কোন নামে ডাকে সেটা কি শুদ্ধ? 1:05:39 পারিবারিক খরচের মাঝে কোন ধরনের খরচ গুলো অপচয় বলে গন্য হবে? 1:08:59 স্বামীর আত্নীয় যারা নন মাহরাম তারা বাসায় আসলে স্ত্রী কি নিকাব করে টেবিলে তাদের খাবার পরিবেশন করতে পারবে? 1:09:52 সন্তান দ্বীনের ব্যাপারে আগ্রহি হয় এবং দ্বীন নিয়ে পড়াশোনা করতে চায় কিন্তু অভিভাবক যদি দুনিয়া মুখি শিক্ষার প্রতি বাধ্য করে সে ক্ষেত্রে করনীয় কি? আর্থিক ভাবে পরিপুর্ণ সচ্ছল না থাকার কারনে যদি দ্বীনদার পাত্রের সাথে বিবাহ দিতে না চায় তাহলে একজন সন্তান হিসেবে কি করতে পারে? যেখানে অভিভাবককে সন্তানের পক্ষথেকে অনেক ভাবে বোঝানো হয়েছে।
Share this resource
Related Resources
🇧🇩 BNVideoসালাম কে আগে দিবে? | ইঞ্জি. মুহাম্মাদ এনামুল হক।
ইঞ্জি. মুহাম্মাদ এনামুল হক। প্রকৌশলী, শিক্ষাবিদ এবং গ্রন্থকার। Institute for Community Development Lecture Library, ICD Lecture Library. icdbd.org #religion #Migration_to_the_land_of_disbeliever
🇧🇩 BNVideoব্যবসা ও লেনদেনে হারিয়ে যাওয়া সুন্নাত (শেষ পর্ব) | ড. মুহাম্মদ সাইফুল্লাহ
২ নভেম্বর ২০২৪, বিকাল ৪:০০ (আসরের সালাত বিকাল ৩:৪৫) স্থান: আই সি ডি বিল্ডিং বাড়ি নং-৫৪/এ, রোড নং-১২, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
🇧🇩 BNVideo