Loading prayer time...
Back to browse
Video Fiqh🇧🇩 বাংলা

Special QA Halaqa - Dr. Saifullah - 23rd Oct 2020

1:46 ইসলামের সাথে সংগতিপূর্ণ নয় এমন কোন নাম রাখা হয়েগেলে করণীয় কি? 3:11 নির্দিষ্ট কোন নিয়তে টাকা জমানোর ব্যাপারে শরিয়তের বিধান কি? 6:37 নারিদের অন্ততপক্ষে কতটুকু শিক্ষা অর্জন করা উচিত যা তাদের বৈবাহিক জীবনের নির্যাতন থেকে মুক্তি দিবে। 10:03 সুপার গ্লু দিয়ে কাজ করার সময় হাতে লেগে গেলে তা সাথে সাথে উঠেনা এবং দু'একদিন হাতে লেগে থাকে, যার ফলে পানি পৌছেনা। এতে ওযু বা ফরয গোসল হবে কিনা? 14:38 ডানে সালাম ফেরানোর পর, বামে সালাম ফেরানোর আগেই ওযু ছূটে গেলে করণীয় কী? 19:38 দাতের ফাঁকের জমে থাকা খাদ্যকণা নামাজরত অবস্থায় গিলে ফেললে কি নামাজের ক্ষতি হবে? 21:25 এলাকার ঈমামের অনুমতি সাপেক্ষে মৃত ব্যাক্তির সন্তান জানাযার সালাতের ইমামতি করতে পারবেন কিনা? 22:51 কুড়িয়ে পাওয়া টাকা কোন অভাবি ব্যাক্তিকে দেয়া কি যায়েয? 23:46 কত টাকা হলে যাকাতের জন্য নেসাব পরিমান অর্থ বলে গণ্য করা হবে? ব্যাংকে জমাকৃত টাকা যদি ১ বছরের কম সময় হয়ে থাকে তাহলে কি যাকাত দিতে হবে? একজন ব্যাক্তি যাকাত গ্রহণ করার পর যদি সঠিক পরিকল্পনার অভাবে তার টাকা ১ বছরের বেশি ধরে জমা থাকে তাহলে কি তাকে ১ বছর পর যাকাত প্রদান করতে হবে?" 26:39 সূরা আরাফের ১৬৭ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন তিনি কিয়ামত পর্যন্ত ইয়াহুদীদের উপর একদল লোক প্রেরন করবে যারা তাদের কঠোর শাস্তি প্রদান করবে। কিন্তু বর্তমানে ইয়াহুদীদের অত্যাচারে মুসলিমের দুরাবস্থা। তাহলে কি আমাদের ঈমান ও আখলাক ইয়াহুদীদের থেকেও খারাপ এই জন্য আল্লাহ তাদের দ্বারা আমাদের শাস্তি দিচ্ছে। 31:10 ভূমিকম্পের সময় আমাদের করণীয় কী ? এই সময়ে সলাতে দাড়ানো উচিত নাকি যিকরে লিপ্ত থাকা উচিত? 38:08 আকল বৃদ্ধির জন্য এবং আকলকে বিশুদ্ধ আকলে পরিণত করার জন্য দুআ করা যাবে কী ? 42:08 দুনিয়াবি পড়াশোনার পাশাপাশি আরবি ভাষা শিক্ষার ইচ্ছাপোষণ করলে ইসতেখারার সালাত আদায় করা যেতে পারে কি? 43:28 পাইরেটেড কোন সফটওয়্যার ব্যাবহারের ক্ষেত্রে শরিয় বিধান কি? 48:43 বেনামাজি ব্যক্তি কাফির হওয়া আর তার প্রতি আমরা কি দৃষ্টিভঙ্গি রাখবো তা জানতে চাচ্ছি। আমরা কি বেনামাজি ব্যক্তির জানাজার সালাত পড়বো যদি সে কাছের কেউ হয়? 51:37 কারো কাছে দোয়া চাওয়ার বিধান কি? 56:04 পুরুষদের মসজিদে তথা জামাতে সালাত আদায় ফরয হওয়ার ব্যাপারে জানতে চাচ্ছি। বিনা ওজরে একাকি সালাত আদায় করলে তা কবুল হবে না? 59:05 সন্তানের নিরাপদ জীবন আর ভালো চাকরীর জন্য অমুসলিম দেশে মাইগ্রেট করা কি জায়েজ? 1:05:13 জয়ফল ও জয়ত্রি ব্যাবহারে শরীয়তে বিশেষ কোন বিধি বিধান আছে কি? 1:09:31 এই দেশের মাদরাসা থেকে পাস করে যারা বিভিন্ন উপাধি অর্জন করে যেমন মুফতি,মাওলানা ইত্যাদি, তারা কী আলেম না তালেবে ইলম ? সত্যিকার আলেমের পরিচয় কী? 1:12:57 তুলনামূলক ধর্মতত্ত পড়ার বিধান কী এবং কতটুকু আকীদা,তাফসীর,ফিকহ,হাদিস,মানতেক ইত্যাদি পড়ার পড়ে তুলনামূলক ধর্মতত্ত নিয়ে পড়াশোনা করা যাবে ? 1:16:22 আমি এক হাদীসে পড়েছি যে রাসুলুল্লাহ(সা) রাতে এশার নামাজের পর ঘুমিয়ে যাওয়া পছন্দ করতেন।। এখন আমার প্রশ্ন হলঃ আমাদের দেশে শীত মৌসুমে গভীর রাত অব্দি ওয়াজ মাহফিল হয়ে থাকে। এর ফলে সাধারণ মানুষের ফজর নামাজে উঠতে দেড়ি হয়ে যায়।। এর দায় ভার কি মাহফিল কতৃপক্ষ নিবে? 1:19:29 তাকওয়া অর্জনের উপায় কী এবং কীভাবে তাকওয়া বৃদ্ধি করা যায়?

Jun 16, 2026 0 downloadsAdmin