Loading prayer time...

All Islamic Resources

371 resources found

Try:
মেয়েটা খুব স্লো - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

মেয়েটা খুব স্লো - Shiblee Mehdi

একটা বাচ্চা খুব slow কাজ করে। সেটা নিয়ে বাচ্চার মা একটু চিন্তিত। তো, আমার মেয়েদের সাথে একটু আলোচনা করছিলাম বিষয়টি নিয়ে। শিশুরা কিভাবে বিষয়টি সমাধান করতে চায় সেটা দেখতে চাইলাম। This video on facebook: https://www.facebook.com/shishu.lalon.palon/posts/771636692948908

0
Admin
মেয়েটার গায়ের রং কালো - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

মেয়েটার গায়ের রং কালো - Shiblee Mehdi

একটা স্কুলে বাচ্চার গায়ের রং নিয়ে অন্য বাচ্চারা কিছু কথা বলেছে। এ কারণে ঐ ছোট্ট মেয়েটার মন খারাপ হয়। এ বিষয়ে আমার ৭ বছর বয়সের মেয়ে-দুটোর সাথে কথা বলছিলাম। ওদের সাথের সেই আলোচনা শেয়ার করছি।

0
Admin
ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন - Shiblee Mehdi

ঔষধ বাচ্চাদের নাগালের বাইরে আমরা সকলেই রাখি। আমিও রাখি। তবে আমি ঔষধগুলির সাথে বাচ্চাদের পরিচয়টাও করিয়ে দিয়ে থাকি। দয়া করে এটা ভাববেন না যে, আমি সকল প্রকার বিপদজনক জিনিষের সাথেই পরিচিত করিয়ে দেই। যেহেতু ওদেরকে ঔষধ দিতে হয়েছে, তাই ঔষধের সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছি। তবে অল্প অল্প বিপদজনক জিনিষের সাথেও আমি পরিচিত করিয়ে দিয়ে থাকি।

0
Admin
সুন্দরী - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

সুন্দরী - Shiblee Mehdi

মেয়ে-দুটোর সাথে এবার 'সুন্দরী' বিষয়ে কথা বলছিলাম। এই বিষয়ে এই বয়সে ওদের যতটুকু জ্ঞান হয়েছে তার সাপেক্ষেই এই আলোচনা। আমি নিজেও একটা বিষয় ভাবিনি যা ওদের দুজনের সাথে আলোচনা করে জানতে পারলাম।

0
Admin
প্যারেন্টিং বিষয়ে আলোচনা - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

প্যারেন্টিং বিষয়ে আলোচনা - Shiblee Mehdi

প্যারেন্টিং বিষয়ে কিছু আলোচনা। কিছুটা বড় লেকচার, তাই হয়তো অনেকেই দেখবেন না ভিডিওটি। কেউ যদি সামান্য উপকৃত হন, পাবলিশ করলাম যেনো অন্তত আগ্রহীরা সময় করে দেখে নিতে পারেন। হল রুমের লাউড স্পীকারের শব্দ রেকর্ড হয়েছে বিধায় হয়তো শুনতে কিছুটা কষ্ট হতে পারে।

0
Admin
মা-বাবার কাজ নিয়ে বাচ্চাদের সাথে আলোচনা - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

মা-বাবার কাজ নিয়ে বাচ্চাদের সাথে আলোচনা - Shiblee Mehdi

তখন রামীছা জুমানার বয়স প্রায় ৫ বছর ছিলো মাত্র। প্রতিরাতেই ঘুমের আগে নানা বিষয়ে আলোচনা করতাম। মা-বাবার কাজ নিয়েও একদিন আলোচনা করছিলাম। প্রতিরাতের আলোচনা তো আর রেকর্ড করা সম্ভব হতো না। সৌভাগ্য ক্রমে এটি রেকর্ড করা ছিলো। আমাদের পারিবারিক আলোচনার কিছু অংশ বাদ দিয়ে সংক্ষিপ্ত আকারে এই ভিডিও ক্লিপে প্রকাশ করলাম। যারা মা-বাবা হবেন বা যাদের সন্তানদের বয়স এখনো খুব অল্প তারা এই ক্লিপ হতে ১% হলেও লাভবান হলে হতেও পারেন ইন্‌শাআল্লাহ্‌। Facebook link: https://www.facebook.com/video.php?v=10154837158965212

0
Admin
বাচ্চাদের সাথে প্যারেন্টিং বিষয়ে আলোচনা - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

বাচ্চাদের সাথে প্যারেন্টিং বিষয়ে আলোচনা - Shiblee Mehdi

স্কুলে যাবার পথে আমার মেয়ে-দুটোর সাথে parenting বিষয়ে আলোচনা করছিলাম। সেই আলোচনার কিছু অংশ শেয়ার দিলাম। যারা প্যারেন্টিং বিষয়ে আগ্রহ রাখেন, তারা আমাদের ১০ মিনিটের আলোচনা শুনতে পারেন। :)

0
Admin
মূল্যায়ন - পর্ব-৩ - নিজে নিজে খেতে না চাওয়া - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

মূল্যায়ন - পর্ব-৩ - নিজে নিজে খেতে না চাওয়া - Shiblee Mehdi

আগের দুই পর্বে বলা হয়েই গেছে যে, শিশুদের সাথে ভালো করে কথা বলতে হবে। শিশ‌ুদের খারাপ ভাষায় কথা বলবেন না, চিৎকার দিয়ে কথা বলবেন না। সুন্দর করে কথা বলুন। সুন্দর করে কথা না বলে আমরা আসলে ওদের অনেক ক্ষতিই করি। অথচ একটু সুন্দর করে কথা বলে আমরা ওদের মাঝে দিতে পারি চরম আত্মবিশ্বাস। শিশুদের প্রতিটি কাজকে সুন্দর করে উত্তম ভাষায় মূল্যায়ন করুন। ভালো ফলাফল নিজ চোখে দেখতে পারবেন ইন্‌শাআল্লাহ্‌ :)

0
Admin
মূল্যায়ন - পর্ব-২ - নিজে নিজে হিজাব করেছি - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

মূল্যায়ন - পর্ব-২ - নিজে নিজে হিজাব করেছি - Shiblee Mehdi

আমরা যারা অভিভাবক/মা-বাবা তাদের বুঝতে হবে যে, আমাদের সামান্য একটা কথা, একটা বাক্যও একজন শিশ‌ুর জন্য লাভজনক বা ক্ষতিকর দুটোই হতে পারে। আপনারা যারা শিশুদের সাথে নানা ধরনের creative activities করতে পারেন না, তাদের প্রতি আমার হাতজোড় অনুরোধ অন্তত শিশ‌ুদের খারাপ ভাষায় কথা বলবেন না, চিৎকার দিয়ে কথা বলবেন না। সুন্দর করে কথা বলুন। আপনার একটু সুন্দর কথা, ওদের কাজের সঠিক মূল্যায়ন, একজন শিশ‌ুর আত্মবিশ্বাস গড়তে অনেক সহায়তা করে। শিশ‌ুদের প্রতিটি কাজকে সুন্দর করে উত্তম ভাষায় মূল্যায়ন করুন। ভালো ফলাফল নিজ চোখে দেখতে পারবেন ইন্‌শাআল্লাহ্‌ :) ফেসবুকে এই ভিডিওটির উপর আলোচনায় অংশ নিতে ভিজিট করুন: https://www.facebook.com/shishu.lalon.palon/posts/10153872731720212

0
Admin
মূল্যায়ন - পর্ব-১ - নিজে নিজে চুল বেঁধেছি - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

মূল্যায়ন - পর্ব-১ - নিজে নিজে চুল বেঁধেছি - Shiblee Mehdi

খারাপ ভাবে কথা বলে কখনই ভালো ফলাফল হয় না। পক্ষান্তরে কেবল মাত্র সুন্দর করে কথা বলে চমৎকার ফলাফল পাওয়া যায়। আমরা বড়রা শিশ‌‌ুদের সাথে অধিকাংশ সময় সুন্দর করে কথা বলি না। শিশুদের সাথে ধমক দিয়ে কথা বলাটা একটা tradition হয়ে গেছে। সুন্দর করে কথা না বলে আমরা আসলে ওদের অনেক ক্ষতিই করি। একটু সুন্দর করে কথা বলে আমরা ওদের মাঝে দিতে পারি চরম আত্মবিশ্বাস। শিশুদের প্রতিটি কাজকে সুন্দর করে উত্তম ভাষায় মূল্যায়ন করুন। ভালো ফলাফল নিজ চোখে দেখতে পারবেন ইন্‌শাআল্লাহ্‌ :) ফেসবুকে এই ভিডিওটির উপর আলোচনায় অংশ নিতে ভিজিট করুন: https://www.facebook.com/shishu.lalon.palon/posts/10153862325470212

0
Admin
প্রশ্ন পত্র ফাঁস - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

প্রশ্ন পত্র ফাঁস - Shiblee Mehdi

প্রশ্ন পত্র ফাঁস বিষয়টি নিয়ে আমার বাচ্চাদের সাথে আলোচনা করেছিলাম। সেই আলোচনাটি শেয়ার দিলাম। আপনারাও আপনাদের বাচ্চাদের সাথে নানা বিষয়ে আলোচনা করবেন। ফেসবুকে এই ভিডিওটির আলোচনায় অংশ নিতে এই লিংক ভিজিট করুন: https://www.facebook.com/shishu.lalon.palon/posts/10153756648495212

0
Admin
ভয় - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

ভয় - Shiblee Mehdi

Please দুই মিনিটের এই video clip-টি দেখুন। হতে পারে তাতে, দু-চারটা শিশু অন্তত আপনার দ্বারা ক্ষতিগ্রস্থ হবে না। এই video clip-টির ফেসবুক আলোচনায় অংশ নিতে এই লিংক ভিজিট করুন: https://www.facebook.com/photo.php?v=479852478793999

0
Admin
How not to celebrate - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

How not to celebrate - Shiblee Mehdi

আমরা শিশুদের অবুঝ মনে করি। মনে করি ওদের বোঝার বয়স হয়নি। আর এটা মনে করে আমরা অভিভাবক-গন ওদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে রাখি বা ওদেরকে অবগত হতে দেই না। এই ভিডিও ক্লিপে যে বিষয়ে আলোচনা করা হয়েছে, সেটার গুরুত্বের চাইতেও আমি এই ভিডিও ক্লিপ রিলিজ দেয়ার মাধ্যমে অভিভাবক-গনকে উৎসাহিত করতে চেয়েছি যেন তারাও তাদের সন্তানদের সাথে নানা বিষয়ে নিয়মিত আলোচনা করেন। মনে রাখবেন আমাদের সন্তান হঠাৎ করেই বুঝদার হবে না। হঠাৎ করেই আমাদের সাথে well understanding সম্পর্কে আসবে না। এটা একটা gradual process. সন্তানদের সাথে নানা বিষয়ে নিয়মিত আলোচনা করবেন। ওদের মতামত জানার চেষ্টা করবেন। ওদের কথা মনোযোগ দিয়ে শুনবেন। ওদেরকে বোঝার চেষ্টা করবেন। ওদেরকে বোঝাবেন। এভাবে ওদের সাথে সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক গড়বেন। ফেসবুকে এই ভিডিও ক্লিপটির উপর আলোচনায় অংশ নিতে এই লিংক ভিজিট করুন: https://www.facebook.com/shishu.lalon.palon/posts/478000878979159

0
Admin
Interesting game ethics / মূল্যবোধ - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

Interesting game ethics / মূল্যবোধ - Shiblee Mehdi

গেমটা বানিয়েছিলাম ২০১২-তে এবং ১ বছরের অধিক সময় ধরে আমার বাচ্চাদের সাথে খেলেছি। ওরা বেশ মজা পেয়েছে ও পাচ্ছে। আমার কাছে মনে হয়েছে এমন গেমে বাচ্চারা মজাও পাবে সাথে নানা কিছু শিখবে। বিশেষ করে হাদীস ও কুরআন হতেও অনেক কিছু আনন্দের সাথে শেখানো সম্ভব ও সহজে। সতর্কতা: পরবর্তীতে জেনেছি যে, ছক্কা দিয়ে খেলা হারাম। সেই ক্ষেত্রে এই খেলাটি ছক্কা দিয়ে না খেলে ভিন্নভাবেও খেলা যেতে পারে। যেমন কিছু কার্ডে ১ থেকে ৭ পর্যন্ত লেখা থাকবে এবং বাচ্চারা সেই কার্ডগুলি থেকে তুলবে। Please try to watch this video clip in higher quality.

0
Admin
রমাদানের আনন্দ ও উপলব্ধি - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

রমাদানের আনন্দ ও উপলব্ধি - Shiblee Mehdi

'শিশুরা শিশুদের বদলাবে' সিরিজে এবার রমাদানের আনন্দ ও উপলব্ধি নিয়ে এই আয়োজন। রামীছা জুমানা, ওরা দু'বোন আশা করছে ওরা এই ভিডিওতে কি বলেছে তা আপনারা শুনবেন এবং বিশেষ করে আপনাদের বাচ্চাদের দেখাবেন। :) ভালো কথা, গতবছরও ওরা রোজা রাখার নিয়ে কথা বলেছিলো শিশুদের উৎসাহ দেবার জন্য। গতবছরেরটা দেখতে এই লিংক ভিজিট করুন: http://youtu.be/8msoTwNBpDE

0
Admin
Children can learn lot out of fun game - Part-3 - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

Children can learn lot out of fun game - Part-3 - Shiblee Mehdi

ছবিগুলি ডাউনলোড করতে: http://activities.raisingourkids.com/hidden-pictures/

0
Admin
Watching productive muslim's video clips on Ramadan with Kids🇧🇩 BNVideo
Islamic Parenting

Watching productive muslim's video clips on Ramadan with Kids

এই ক্লিপটি ২০১২-র। এই ক্লিপটি সবার তেমন কাজে লাগবে না। বাচ্চাদের সাথে productive muslims-এর রমাদান সিরিজের ক্লিপগুলি দেখছিলাম আর আলোচনা করছিলাম। যদিও দেখেছি সবগুলি ক্লিপ তবে এটাকে সংক্ষেপ রাখার জন্য অল্প কিছু আলোচনা রিলিজ দিলাম। রামীছা জুমানার মজার কিছু কথাও আছে। যারা বুঝতে পারেন না, বাচ্চাদের সাথে কিভাবে সুন্দর করে আলোচনা করা যেতে পারে, তারা অবশ্যই দেখবেন। :) আপনারাও আপনাদের শিশু সন্তানদের সাথে এখন হতেই বিষয়গুলি নিয়ে আলোচনা শুরু করুন।

0
Admin
Parenting Adda Part 1 - June 2012🇧🇩 BNVideo
Islamic Parenting

Parenting Adda Part 1 - June 2012

A parenting adda.

0
Admin
শিশুর চোখে সাভার রানা প্লাজা ট্র্যাজেডি - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

শিশুর চোখে সাভার রানা প্লাজা ট্র্যাজেডি - Shiblee Mehdi

আমার বাচ্চাদের সাথে নানা বিষয়ে আলোচনা করি বিভিন্ন সময়। এবারেও হঠাৎ করেই ওদের দু'জনকে ডাকলাম আর আলোচনায় বসে গেলাম সাভার ট্র্যাজেডি নিয়ে। শিশুদের কাছে অনেক কিছুই আমরা গোপন রাখি, কিন্তু আসলেই কি সব কিছু গোপন থাকে? আমরা মনে করি শিশুরা কিছু বোঝে না, আসলেই কি তাই? মিউজিক সতর্কতা: যখন এই ভিডিওটি তৈরি করেছিলাম তখন মিউজিক সংক্রান্ত বিষয়ে আমার যতটুকু জ্ঞান ছিলো ততটুকুর উপর ভিত্তি করে কিছুটা মিউজিক যুক্ত করেছিলাম। পরবর্তিতে এই বিষয়ে আরো জানার পর, আমার কোনো ভিডিওতেই মিউজিক যুক্ত করিনি। আল্লাহ্‌ যেনো আমাকে ক্ষমা করেন। নোট: এই ভিডিওটি কেউ কেউ আমার অনুমতি ছাড়াই টাইটেল change করে আলাদা করে আপলোড করেছে, যা অন্যায়। Facebook-এ এই ভিডিওটির আলোচনায় অংশ নিতে নিচের লিংকটি ভিজিট করুন: https://www.facebook.com/photo.php?v=10152753937960212

0
Admin
গ্যাংনাম স্টাইল (মিউজিক সতর্কতা) - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

গ্যাংনাম স্টাইল (মিউজিক সতর্কতা) - Shiblee Mehdi

(মিউজিক সতর্কতা। মিউজিক আছে তবে মিউট করে দেখলেও প্রকৃত মেসেজটা বোঝা যাবে।) ছোট্ট এই ভিডিও ক্লিপটিতে আমি দেখাতে চেয়েছি যে, খুব সহজ একটা ফর্মুলা আমরা ভুলে যাই। শিশুদের গড়ে তোলাটাও যে খুব সহজ হতে পারে তা বোঝাবার জন্যই এই গ্যাংনাম স্টাইল-এর সাহায্য নিলাম। :)

0
Admin
7 year old girl talking on how to solve bad effect of doraemon cartoon - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

7 year old girl talking on how to solve bad effect of doraemon cartoon - Shiblee Mehdi

৭ বছর বয়সের জুমানা মেহেদি, প্রায় ৩৫০ জন parents দের উদ্দেশ্যে একটা রিসেন্ট সমস্যা নিয়ে কথা বলছে ও সমাধান দিচ্ছে। ওর লেকচারটা আরো বড়ই ছিলো তবে জীবনে প্রথম লেকচার দিতে গিয়ে একটু নার্ভাস হয়ে যায় বিধায় দ্রুতই শেষ করে দেয়। :)

0
Admin
Discussing with kids on bad effects of famous Doraemon cartoon (In Bangla)🇧🇩 BNVideo
Islamic Parenting

Discussing with kids on bad effects of famous Doraemon cartoon (In Bangla)

ইদানিং (২০১২) বাংলাদেশে Doraemon কার্টুন নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বিবিসি রেডিওতে Doraemon নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছিলো। সেই কার্টুন নিয়ে আমার দুই মেয়ের সাথে বসেছিলাম আলোচনা করতে। ওরা কি মতামত দেয়, সেই আলোচনা শুনতে ভিডিও ক্লিপ্‌টি দেখুন।

0
Admin
রিক্সাওয়ালাকে ভাড়া না দেওয়া - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

রিক্সাওয়ালাকে ভাড়া না দেওয়া - Shiblee Mehdi

রিক্সা ওয়ালাকে ভাড়া না দেবার অভিনব এই কৌশল নিয়ে আমার ৬+ মেয়েদুটির সাথে কথা বলছিলাম। আসুন দেখা যাক, দুজন শিশু কিভাবে বিষয়টিকে দেখছে।

0
Admin
ডোরেমন কার্টুন নিয়ে প্রতিবেদন - Shiblee Mehdi🇧🇩 BNVideo
Islamic Parenting

ডোরেমন কার্টুন নিয়ে প্রতিবেদন - Shiblee Mehdi

বিবিসি রেডিওর প্রত্যূষায় ডোরেমন কার্টুণ নিয়ে একটি প্রতিবেদন করা হয়। রেডিও প্রোগ্রামটির ঐ ১১ মিনিট শুনবার জন্য সংগ্রহ করে দিলাম বিবিসি সাইট থেকেই। শুনে নিশ্চই উপকৃত হবেন।

0
Admin