Loading prayer time...
Back to browse
Video Aqeedah🇧🇩 বাংলা

আমাদের বাস্তব জীবনে লুকিয়ে থাকা মুনাফিকির আলামতসমূহ - ড. আব্দুল্লাহিল কাফী

আমাদের বাস্তব জীবনে লুকিয়ে থাকা মুনাফিকির আলামতসমূহ । ড. আব্দুল্লাহিল কাফী ১৭ ডিসেম্বর ২০২২, সন্ধ্যা ৬:০০ টা 58:58 মুমিনদের সম্পর্কে অন্তরে বিদ্বেষ পোষন করা" - মুনাফিকির একটি আলামাত। আমাদের সমাজে ফিকহী ইস্যুতে মুসলিমগন বিভিন্ন দলে বিভক্ত। অধিকাংশ ক্ষেত্রে একদল অন্যদলের প্র্রতি বিদ্বেষ পোষন করে, এমনকি আলেমগনও এর থেকে সম্পুর্ণ মুক্ত নন। এটা কি এই আলামাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে? 1:00:23 আমরা অনেকেই মেয়েদের এমন কোন প্রতিষ্ঠানে পড়াতে চাইনা যেখানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে। অর্থাৎ ফ্রি মিক্সিং প্রতিষ্ঠানে। কিন্তু আমারা অনেক সময় ছেলেদের ব্যপারে এই বিষয় টা এড়িয়ে যাই। অর্থাৎ তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই ধরনের নামকরা প্রতিষ্ঠানে ভর্তির ব্যপারে চেষ্টা করি কিন্তু তখন ফ্রি মিক্সিং এর ব্যপারটা গৌণ হয়ে যায়, এটা কি মুনাফেকির পর্যায়ে পড়ে? 1:01:46 হালাকা থেকে জানলাম ""দ্বীনের ব্যপারে ডাকলে ভ্রুক্ষেপ না করা""-মুনাফিকের একটি আলামাত। এখন দেখা যায় হালাকার জন্য ডাকলে অনেক দ্বীনি ভাইয়েরাই ভ্রুক্ষেপ করে না। অথচ এমন কোন গুরুত্বপূর্ণ কাজেও যে ব্যস্ত থাকে তা নয়। আবার কারও জ্ঞান আহরণও যে শেষ তা নয়। আবার সোসাল মিডিয়ায় ভিজিট করার সময় পায়। এক্ষেত্রে কি এটা মুনাফিকের আলামাত হবে? 1:03:08 বাচালতা- বেশি কথা বলা মুনাফিকের একটি আলামাত। ইদানিং দেখতে পাই whatsApp, Facebook ইত্যাদীতে দ্বীনি ভায়েরা অনেক কথা বলেন যেগুলি দুনিয়া বা আখিরাতের কোন কল্যান বহন করে না। অনেক ক্ষেত্রে অযথাই কোন একটি প্রসঙ্গকে লম্বা করেন। এটা কি মুনাফিকের আলামাতের মধ্যে পড়বে? 1:04:56 মুনাফিকের সাথে আচরণ নিয়ে জানলাম আজকের হালাকায়। কিন্তু আমরা এর আগে কোন এক হালাকায় শুনেছিলাম, রাসুলুল্লাহ সা: এর মৃত্যুর পর কাওকে মুনাফিক সাব্যস্ত করা যাবে না কারণ আমরা কারও অন্তর ফেঁড়ে দেখতে পারি না। তাহলে মুনাফিক সাব্যস্ত না করতে পারলে মুনাফিকের প্রতি আচরণ কিভাবে নির্ধারণ করবো? 1:05:56 খিয়ানত করা মুনাফিকের একটি আলামাত" - আমাদের সমাজে যারা আলেম নন, কিন্তু কিছু কিছু হালাকা এবং বই পড়ে অল্প অল্প জ্ঞান আহরণের চেষ্টা করে যাচ্ছে, এমন ব্যক্তিগন দ্বীনের ব্যপারে মতামত দিয়ে দিচ্ছেন। অথবা কোন এক আলেমের ফতওয়া নিয়ে বাকি আলেমদের ফতওয়াকে ভুল সাব্যস্ত করছে। জ্ঞান ছাড়া এই আচরণ যদি খিয়ানত হয় তাহলে এই আচরণ কি মুনাফিকের আলামাতের মধ্যে পড়বে না? 1:07:19 আমরা মাসজিদে যাঁদের জানাজা পড়ি, তাঁদেরকে চিনিই না, তারা মুনাফিক কিনা তাও জানিনা, এক্ষেত্রে কী করনিয়?

Jun 16, 2026 0 downloadsAdmin