Loading prayer time...
Back to browse
Video Aqeedah🇧🇩 বাংলা

ঈমানের দূর্বলতা এবং এ থেকে মুক্তির উপায় - ড. মনজুরে ইলাহি

ঈমানের দূর্বলতা এবং এ থেকে মুক্তির উপায় ড. মনজুরে ইলাহি ১ অক্টোবর ২০২২, সন্ধ্যা ৬:৩০ টা 1:04:06 "১. বিশ্ববিদ্যালয় বা চাকুরিক্ষেত্রে ফ্রি মিক্সিং, গান-বাজনা ইত্যাদি নিয়মিতভাবে দেখতে হয়, ফলে এগুলোর গুনাহ হওয়ার বিষয়টি অন্তরে হালকা মনে হয়। এসব কাজের প্রতি ঘৃণা আসে না, একসময় ব্যক্তি নিজেও একাজে জড়িয়ে পড়ে। ২. দেরিতে বিয়ে হওয়ার কারণে অনেক ছেলে-মেয়ে গোপন পাপে জড়িয়ে পড়ে, ফলে ইবাদাতের প্রতি ভালোবাসা আসে না। ৩. ফেসবুক, ইন্টারনেট ইত্যাদিতে অশ্লীল বিজ্ঞাপন, পোস্ট ইত্যাদির মাধ্যমে গুনাহের প্রতি আকর্ষণ তৈরি হয়। অন্যদিকে উদ্দেশ্যহীন ব্রাউজিংয়ের মাধ্যমে সময় নষ্ট হয়। এতে দৈনন্দিন কাজের রুটিন ঠিক থাকে না। ফলে ইবাদাতে ঘাটতি হয়।" 1:07:00 "১.আউয়াল ওয়াক্তে সালাত না পড়া ২. কারো খুশি বা ভালো দেখলে মন থেকে তার জন্য বারাকার দুআ না করা। ৩. নিজের দোষ না দেখা। আত্ম সমালোচনা না করা। ৪. তাওবা তে বিলম্ব করা। ৫. কারো কোনো ভুল দেখলে তার ব্যাপারে কুধারণা পোষণ করা ৬. নিজের হকের ব্যাপারে সচেতন কিন্তু অপরের হক আদায়ে গাফিল থাকা" 1:07:32 "অফিস শেষ করে এসে অনেক সময় ক্ষুদা এবং ক্লান্তির কারণে মন চায় বাসায় সন্তান এবং স্ত্রী কে নিয়ে জামাতে সালাত আদায় করে ফেলি। আমার বাসা থেকে মসজিদ যদি 350 থেকে 400 মিটার দূরে। এই ব্যাপারে পরামর্শ এবং উপদেশ চাচ্ছি। এছাড়া নফল রোজার জন্য সেহেরী করলে বাংলাদেশে যেহেতু দেরিতে ফজর আদায় করা হয়, তখনও অপেক্ষা না করে ইচ্ছা করে পরিবার নিয়ে জামাতে সালাত আদায় করে ঘুমিয়ে পড়তে। অথবা বাসায় কোন রোগী থাকলে সারা রাত ধরে সেবা করার পর ফজরের সালাত মসজিদে না পরে (যেহেতু দেরি করে পড়ে) বাসায় পড়ে ঘুমিয়ে যেতে ইচ্ছা করে। " 1:09:50 "ইদানিং এমন অনেক উদাহরণ কানে আসে, সন্তানকে দ্বীনের পথে বড় করার সবরকম চেষ্টা করার পরেও সে বড় হয়ে একটা সময় ঈমানহারা হয়ে পড়ছে। মেয়েরা পর্দা করা ছেড়ে দিচ্ছে, ছেলেরা নাস্তিকতার দিকে ঝুঁকছে। অধিকাংশই গোপন গুনাহে লিপ্ত হচ্ছে। কৈশরে 'আমল কমতে কমতে যৌবনে এক পর্যায়ে শয়তানের ফাঁদে পড়ে পা হড়কাচ্ছে, নয়তো পথভ্রষ্ট হয়ে পড়ছে। সন্তানের হৃদয়ে ঈমানের বীজ বপনের লক্ষ্যে এবং ফিতনাহ থেকে দূরে রাখতে বাবা-মায়ের ভূমিকা কী হতে পারে? কোন পন্থায়, কোন বয়সে সন্তানকে ফিতনাহ সম্পর্কিত জ্ঞান দেওয়া যায়? আমাদের ভবিষ্যত প্রজন্মকে আগুন থেকে রক্ষা করতে এসব বিষয়ে বেশি বেশি আলোচনা হওয়া দরকার।" 1:11:40 চাকুরি, পারিবারিক কাজের ফাকে কুরআন ও দীন শিক্ষা নিয়ে আলাদাভাবে তাদাব্বুর করার সময় হয় না। যতটুকু সময় পাওয়া যায় সেটাও ডিভাইস, ফেসবুক ইত্যাদির পেছনে চলে যায়। ফলে ঈমান বাড়ে না। নিয়মিত ইবাদাতগুলোতে একঘেয়েমি চলে আসে। অলসতা বৃদ্ধি পায়। 1:13:01 অনেক সময় দেখা যায় মুসলিমদের এক মানহাজের লোকজন (কিছু আলেমগন সহ) আরেক মানহাযেের লোকদের কে হেয় করে, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে তাদের ভুল ইজতিহাদকে নিয়ে হাসি কটাক্ষ করে। এগুলি মজবুত ঈমানের লক্ষন নাকি দূর্বল ঈমানের। উল্লেখ্য যে তারা ঈমানের জোস থেকেই এগুলো করে। 1:16:25 ইন্টারনেট ব্রাউজ করার সময় কোন অনাকাঙ্খিত ভিডিও ক্লিপ দেখে ফেলা, প্রথমে মনে হয় মিউট করে দেখি খারাপ তেমন কিছু নেই, পরে খারাপ কিছু চলে আসলে বন্ধ করি, কিন্তু ভিডিও ক্লিপ দেখা বন্ধ করলেই হতো 1:16:56 "ঈমান এর মজবুতি করনে অবশ্যই জ্ঞান থাকা জরুরী। কিন্তু কিছু নির্দিষ্ট আমল এর বাইরে জ্ঞান অর্জনের আগ্রহ পাচ্ছি না। এটা আমাকে খুবই ভোগাচ্ছে। এক্ষেত্রে আমাকে সাজেশন দিবেন ইনশাআল্লাহ।" 1:18:46 নিজে ফেইসবুকে আসক্ত কিন্তু এমতাবস্থায় যদি সন্তানকে বলি "বাবা ফেইসবুক একটি ফাহিসার নাম, ফেইসবুকের অধিকাংশ ম্যাসেজই মিথ্যা সংবলিত ও অতিরঞ্জিত, কাজেই ফেইসবুক ব্যবহার একজন তাকওয়াবান মুসলিমের জন্যে অনুচিত" -- তবে এটা কি আমার নিফাকির লক্ষ্মণ?

Jun 16, 2026 0 downloadsAdmin