All Islamic Resources
325 resources found
🇧🇩 BNVideoঅপরাধীদের ইন্টারভিউ
🇧🇩 BNVideoআমাদের রিজিকে পরিবারের সদস্যদের অংশ আছে
পরিবারকে অবহেলা করে শুধু স্কিল ডেভলপমেন্টে ফোকাস দেয়ার পক্ষে আমি নই। জীবনে অনেক কিছু ব্যালান্স করতে হয়। পরিবারের প্রতি দায়িত্ব যেমন আছে, তেমন পাশাপাশি নিজের দক্ষতা বৃদ্ধি করাও আরেকটি দায়িত্ব। শুধু একদিকে অধিক সময় দিলে অন্যান্য দিকগুলি ডেভলপ করে না।
🇧🇩 BNVideoInteresting game ethics / মূল্যবোধ - Shiblee Mehdi
গেমটা বানিয়েছিলাম ২০১২-তে এবং ১ বছরের অধিক সময় ধরে আমার বাচ্চাদের সাথে খেলেছি। ওরা বেশ মজা পেয়েছে ও পাচ্ছে। আমার কাছে মনে হয়েছে এমন গেমে বাচ্চারা মজাও পাবে সাথে নানা কিছু শিখবে। বিশেষ করে হাদীস ও কুরআন হতেও অনেক কিছু আনন্দের সাথে শেখানো সম্ভব ও সহজে। সতর্কতা: পরবর্তীতে জেনেছি যে, ছক্কা দিয়ে খেলা হারাম। সেই ক্ষেত্রে এই খেলাটি ছক্কা দিয়ে না খেলে ভিন্নভাবেও খেলা যেতে পারে। যেমন কিছু কার্ডে ১ থেকে ৭ পর্যন্ত লেখা থাকবে এবং বাচ্চারা সেই কার্ডগুলি থেকে তুলবে। Please try to watch this video clip in higher quality.
🇧🇩 BNVideoঅন্যের প্রতিবন্ধী সন্তান কি আমার জন্যও পরীক্ষা? #muslimparenting
আমরা অনেকেই মনে করি যাদের প্রতিবন্ধী সন্তান আছে তাদের জন্য এটা অনেক বড় পরীক্ষা। কিন্তু তাদের প্রতিবন্ধী সন্তান আমাদের জন্যও যে পরীক্ষা হতে পারে সেটা আমরা বুঝি না। এমনও হতে পারে যার প্রতিবন্ধী সন্তান তিনি পরীক্ষায় সফল হলেন কিন্তু অন্যরা অকৃতকার্য হলেন।
🇧🇩 BNVideoMcDonald Burger - দ্বীনের বিষয়ে ছাড় দেবেন নাকি দেবেন না?
🇧🇩 BNVideoমা-বাবা সন্তান - পর্ব-২ - Shiblee Mehdi
ফজরের পর, সকাল সকাল এই ভিডিওটি রেকর্ড করেছিলাম বাসার ছাদে। প্রসঙ্গ মা-বাবা ও সন্তান। রেকর্ড করে কর্মক্ষেত্রে চলে যাই এবং আমার আব্বুর মৃত্যু সংবাদ পাই। আমার আব্বুকে কাছে থেকে সেবা করার সুযোগ হারালাম। আজ বারে বারে শুধু মনে হয়, ইস্ যদি আরো একটু বেশি সেবা করতাম! কেনো করলাম না! যাদের মা-বাবা এখনও জীবিত, দয়া করে সুযোগটা হারাবেন না। Facebook link: https://www.facebook.com/shiblee.mehdi/videos/10160862362070212/
🇧🇩 BNVideoবাবারা শুনুন - Shiblee Mehdi
🇧🇩 BNVideoমেয়েটা খুব স্লো - Shiblee Mehdi
একটা বাচ্চা খুব slow কাজ করে। সেটা নিয়ে বাচ্চার মা একটু চিন্তিত। তো, আমার মেয়েদের সাথে একটু আলোচনা করছিলাম বিষয়টি নিয়ে। শিশুরা কিভাবে বিষয়টি সমাধান করতে চায় সেটা দেখতে চাইলাম। This video on facebook: https://www.facebook.com/shishu.lalon.palon/posts/771636692948908
🇧🇩 BNVideoশিশুদের সাথে কিভাবে কথা বলবো?
এটি লাইভ প্রোগ্রাম ছিলো। তবে লাইভ ভিডিওটি ডিলিট হয়ে যাওয়ায় এভাবে আপলোড দেয়া হলো। ভিডিওটি মাঝে মাঝে কাঁপাকাঁপি হয়েছে যা দেখতে অসুবিধা করতে পারে। শিশুদের সাথে কথা বলা নিয়ে আলোচনা। তাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করা।
🇧🇩 BNVideoশিবলী ভাইয়ের সাথে প্যারেন্টিং পডকাস্ট
এখানে আমি প্যারেন্টিং এর নানা বিষয়ে আলোচনা করেছি। প্রধানত আমার নিজের প্যারেন্টিং অভিজ্ঞতা, বিভিন্ন ঘটনা তুলে ধরেছি। ইসলামিক দৃষ্টিকোন থেকেও বিভিন্ন ঘটনা আলোচিত হয়েছে।
🇧🇩 BNVideoসলাত আদায় করা বিষয়ে বাচ্চাদের সাথে আলোচনা - Shiblee Mehdi
হয়তো একমত হবেন যে, ফজর সলাতটাই সবচেয়ে কঠিন বাকি ৪ ওয়াক্ত সলাতের চাইতে। সারা বছর, শীত-গ্রীষ্ম-বর্ষায় কষ্ট করে সঠিক সময়েই আমরা মুলিমরা ফজর সলাত আদায় করি, আল্লাহ্ই তৌফিক দান করেন, আল্হাম্দুলিল্লাহ্। এবার আমি যেটা বলবো সেটার সাথে ক'জন একমত হবেন জানি না, কিন্তু আমি শুধুমাত্র আমার কথাই বলছি। এই ফজর সলাতটা আরো হাজার গুন কঠিন হয়ে যায় যখন আমি আমার মেয়ে-দুটোকে ডাক দিতে যাই। সেই কঠিন অনুভূতি নিয়েই এই প্রথম আমার মেয়ে-দুটোর সাথে আলোচনা করলাম এতো বছর পর। জানতে চেষ্টা করলাম ওদের অনুভূতির কথা, ওদের চিন্তাভাবনার কথা। আমাদের আলোচনা দেখার পর, আপনাদের শিশু সন্তানদেরকে ও ছোট ভাই-বোনদেরকে কিভাবে ফজরের সলাতেও ডাকছেন, সেই সকল কৌশলগুলি কমেন্ট করে জানান, অনেকেই উপকৃত হবে। :) Facebook link: https://www.facebook.com/shishu.lalon.palon/videos/800725543373356/
🇧🇩 BNVideoআপনি কি এবার কদরের রাত পেয়েছিলেন? তাহলে অবশ্যই শুনুন। #Islam
🇧🇩 BNVideoডোরেমন কার্টুন নিয়ে প্রতিবেদন - Shiblee Mehdi
বিবিসি রেডিওর প্রত্যূষায় ডোরেমন কার্টুণ নিয়ে একটি প্রতিবেদন করা হয়। রেডিও প্রোগ্রামটির ঐ ১১ মিনিট শুনবার জন্য সংগ্রহ করে দিলাম বিবিসি সাইট থেকেই। শুনে নিশ্চই উপকৃত হবেন।
🇧🇩 BNVideoঘুম থেকে উঠেই দু'য়া করলে আল্লাহ কবুল করেন
২০১৩ সালের ঘটনা। তখন আমার মেয়েরা ৭+ বছর বয়স। ঘুম থেকে উঠে দেখি আমাদের দুই মেয়ে আমাদের পাশে নাই। প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। সেই ঘটনাটা আমাকে ভিন্ন একটা উপলব্ধী দেয়...
🇧🇩 BNVideoআপনার পাওনাদারের কাছে কুরবানির গোস্ত পাঠাবেন না।
🇧🇩 BNVideoবিভিন্ন ঘটনা হতে উপলব্ধি নিতে হবে #hajj #umrah
🇧🇩 BNVideoরমাদানের আনন্দ ও উপলব্ধি - Shiblee Mehdi
'শিশুরা শিশুদের বদলাবে' সিরিজে এবার রমাদানের আনন্দ ও উপলব্ধি নিয়ে এই আয়োজন। রামীছা জুমানা, ওরা দু'বোন আশা করছে ওরা এই ভিডিওতে কি বলেছে তা আপনারা শুনবেন এবং বিশেষ করে আপনাদের বাচ্চাদের দেখাবেন। :) ভালো কথা, গতবছরও ওরা রোজা রাখার নিয়ে কথা বলেছিলো শিশুদের উৎসাহ দেবার জন্য। গতবছরেরটা দেখতে এই লিংক ভিজিট করুন: http://youtu.be/8msoTwNBpDE
🇧🇩 BNVideo7 year old girl talking on how to solve bad effect of doraemon cartoon - Shiblee Mehdi
৭ বছর বয়সের জুমানা মেহেদি, প্রায় ৩৫০ জন parents দের উদ্দেশ্যে একটা রিসেন্ট সমস্যা নিয়ে কথা বলছে ও সমাধান দিচ্ছে। ওর লেকচারটা আরো বড়ই ছিলো তবে জীবনে প্রথম লেকচার দিতে গিয়ে একটু নার্ভাস হয়ে যায় বিধায় দ্রুতই শেষ করে দেয়। :)
🇧🇩 BNVideoParenting Adda Part 1 - June 2012
A parenting adda.
🇧🇩 BNVideoশিশুদের কি হাজ্জ করা উচিত? - Shiblee Mehdi
যদিও আমরা তিনজন আলোচনা করতে চেয়েছিলাম শুধুমাত্র "শিশুদের কি হাজ্জ করা উচিত?" বিষয়টির উপর কিন্তু আলোচনা করতে গিয়ে আমাদের খেয়ালই ছিলো না যে, আরো অনেক ধরনের বিষয়ে কথা বলে ফেলেছি। তবে আমি মনে করি, যারা আমাদের পূর্বের আলোচনা শুনেছেন তারা এই ২০ মিনিটের আলোচনাটিও শুনবেন এবং আপনাদের উপযুক্ত সন্তানদের সাথে নিয়েও শুনবেন। আমাদের কথাবার্তা সকল বয়সের শিশুদের নিয়ে হয়নি। আর তাই, আমি চাই আপনারাও আপনাদের নিজ অভিজ্ঞতা comment করে জানান যেন ভবিষ্যতে অন্য মা-বাবাগণ উপকৃত হতে পারেন। Facebook link: https://www.facebook.com/shiblee.mehdi/posts/10156926125265212
🇧🇩 BNVideoকেনো ও কীভাবে ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম 'নালন্দা' থেকে বের হয়ে এসেছিলাম?
🇧🇩 BNVideoChildren can learn lot out of fun game - Part-3 - Shiblee Mehdi
ছবিগুলি ডাউনলোড করতে: http://activities.raisingourkids.com/hidden-pictures/
🇧🇩 BNVideoসন্তানদের জন্য নিরাপদ একটিভিটি করতে দিন
সন্তানদের জন্য নিরাপদ একটিভিটি করতে দিন। আউটডোর একটিভিটি সন্তানদের সুস্থতা ও ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুব উপকারী। #parenting
🇧🇩 BNVideoপ্রশ্ন পত্র ফাঁস - Shiblee Mehdi
প্রশ্ন পত্র ফাঁস বিষয়টি নিয়ে আমার বাচ্চাদের সাথে আলোচনা করেছিলাম। সেই আলোচনাটি শেয়ার দিলাম। আপনারাও আপনাদের বাচ্চাদের সাথে নানা বিষয়ে আলোচনা করবেন। ফেসবুকে এই ভিডিওটির আলোচনায় অংশ নিতে এই লিংক ভিজিট করুন: https://www.facebook.com/shishu.lalon.palon/posts/10153756648495212