Video Resources
5,898 resources found
🇧🇩 BNVideoপ্লেনে, তাওয়াফে, সফরে, জীবনের সর্বত্র কাজে লাগবে। ওজু করতে কতটুকু পানি লাগে? 💦#islam
🇧🇩 BNVideoমূল্যায়ন - পর্ব-৩ - নিজে নিজে খেতে না চাওয়া - Shiblee Mehdi
আগের দুই পর্বে বলা হয়েই গেছে যে, শিশুদের সাথে ভালো করে কথা বলতে হবে। শিশুদের খারাপ ভাষায় কথা বলবেন না, চিৎকার দিয়ে কথা বলবেন না। সুন্দর করে কথা বলুন। সুন্দর করে কথা না বলে আমরা আসলে ওদের অনেক ক্ষতিই করি। অথচ একটু সুন্দর করে কথা বলে আমরা ওদের মাঝে দিতে পারি চরম আত্মবিশ্বাস। শিশুদের প্রতিটি কাজকে সুন্দর করে উত্তম ভাষায় মূল্যায়ন করুন। ভালো ফলাফল নিজ চোখে দেখতে পারবেন ইন্শাআল্লাহ্ :)
🇧🇩 BNVideoযেভাবে আমার মাথা ব্যথা চিরতরে বিদায় হলো
স্টুডেন্ট লাইফ থেকেই বছরে দু’বার আমার প্রচন্ড মাথা ব্যাথা হতো। গরম কাল চলে গিয়ে শীতকাল এলে এলে একবার এবং শীতকাল চলে গিয়ে গরম কাল এলে আরেকবার। মাথা এতোটা ব্যাথা করতো যে, রুকু সিজদা দিতে প্রচন্ড কস্ট হতো এবং সিজদার ভিতরে ⌜উফ⌝ বলে ফেলতাম! মনে হতো কেউ হাতুড়ি দিয়ে আমার মাথা পেটাচ্ছে। এমনও হতো রুকুতে ও সিজদায় মাত্র একবার তাসবীহ পড়ে রুকু সিজদাহ শেষ করতাম। যাদের এই মাথা ব্যাথা কখনই হয়নি, তারা ছাড়া কেউ বুঝবে না সেই ব্যাথা কতোটা অসহনীয়। সেই মাথা ব্যাথাই চিরতরে দূর হয়ে গেলো। ২০০৮ সাল থেকে এখন ২০২৬, এই ১৮ বছরেও আর কখনই সেই বছরে দু’বার মাথা ব্যাথাটা হয়নি, আলহামদুলিল্লাহ্। কী সেই উপায়, সেই বিষয়েই এই ভিডিওতে বিস্তারিত বলেছি… ভিডিওতে আমার খুব পছন্দের একটা দু'য়া শিখিয়ে দিয়েছি। আপনিও লোভো পড়ে যাবেন শিখলে! #goodadvice
🇧🇩 BNVideoকর্মক্ষেত্রে শিষ্ঠাচার করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ - শিবলী মেহেদী
🇧🇩 BNVideoসন্তানদের আত্মহত্যা - Shiblee Mehdi
যাকে নিয়ে অনেকেই এতো মজা করলেন, সেই ছোট্ট ছেলেটাও কি সম্ভাবনাময় আত্মহত্যাকারী ছিলো? কেনো একটা ছোট্ট ছেলে মনে করে যে, তার জীবন ব্যর্থ হয়ে যেতো?
🇧🇩 BNVideoলেখাপড়ার চাপ - Shiblee Mehdi
❝আমার রোল ৫ হওয়ায়, আমার বাবা আমাকে বাইরে ৫ ঘন্টা দাঁড় করিয়ে রাখে। আমার খুব খারাপ লাগে।❞
🇧🇩 BNVideoশিশুদের নিরাপত্তা, চাইল্ড এবিউজ ও দৃষ্টান্তমূলক বিচার!
🇧🇩 BNVideo♂️ পুরুষদের কিছু ভুল ত্রুটি #hajj #umrah
🇧🇩 BNVideoআপনার ভয়ে যেনো সন্তানরা সলাত আদায় না করে
#shorts আপনার ভয়ে যেনো সন্তানরা সলাত আদায় না করে।
🇧🇩 BNVideoশিশুরাও শিশুদেরকে রোজা রাখতে উৎসাহ দিতে পারে - Shiblee Mehdi
আশা করি দেড় মিনিটের এই ভিডিও ক্লিপটি আপনার শিশু সন্তনাদের দেখাবেন এবং ইন্শাআল্লহ্ শিশুরা উৎসাহিত হবে রোজা রাখতে বা সিয়াম পালন করতে।
🇧🇩 BNVideoনিরাপত্তাই প্রথম (Safety First) - Shiblee Mehdi
নিরাপত্তাই প্রথম (Safety First) বিভিন্ন সময় আমার মেয়েদুটির সাথে নিরাপত্তা বিষয়ে আলোচনা করি। বিশেষ করে কোথাও বেড়াতে গেলে। ওদেরকে বুঝিয়ে দেই safety first/নিরাপত্তাই প্রথম। এমন বেশ কিছু safety measures বিষয়ে ওদেরকে শেখাচ্ছিলাম ও practically দেখাচ্ছিলাম। অভিনয় নয়, বরং actually যা করেছি সেটাই ভিডিও করেছি যেনো আপনারা একটু guideline পেতে পারেন। চাইলে আপনার শিশু সন্তানদেরকেও এই ভিডিও ক্লিপ দেখাতে পারবেন। মনে রাখবেন, কিছু বলার সাথে সাথে যদি practically দেখাতে পারেন তবে সেগুলি শিশুরা খুব ভালো করে মনে রাখে। Facebook video link:
🇧🇩 BNVideoHow not to celebrate - Shiblee Mehdi
আমরা শিশুদের অবুঝ মনে করি। মনে করি ওদের বোঝার বয়স হয়নি। আর এটা মনে করে আমরা অভিভাবক-গন ওদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে রাখি বা ওদেরকে অবগত হতে দেই না। এই ভিডিও ক্লিপে যে বিষয়ে আলোচনা করা হয়েছে, সেটার গুরুত্বের চাইতেও আমি এই ভিডিও ক্লিপ রিলিজ দেয়ার মাধ্যমে অভিভাবক-গনকে উৎসাহিত করতে চেয়েছি যেন তারাও তাদের সন্তানদের সাথে নানা বিষয়ে নিয়মিত আলোচনা করেন। মনে রাখবেন আমাদের সন্তান হঠাৎ করেই বুঝদার হবে না। হঠাৎ করেই আমাদের সাথে well understanding সম্পর্কে আসবে না। এটা একটা gradual process. সন্তানদের সাথে নানা বিষয়ে নিয়মিত আলোচনা করবেন। ওদের মতামত জানার চেষ্টা করবেন। ওদের কথা মনোযোগ দিয়ে শুনবেন। ওদেরকে বোঝার চেষ্টা করবেন। ওদেরকে বোঝাবেন। এভাবে ওদের সাথে সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক গড়বেন। ফেসবুকে এই ভিডিও ক্লিপটির উপর আলোচনায় অংশ নিতে এই লিংক ভিজিট করুন: https://www.facebook.com/shishu.lalon.palon/posts/478000878979159
🇧🇩 BNVideoবৃদ্ধা মার মৃত্যু, সন্তানরা জানতেন না। আমাদের করণীয় কিছু আছে কি?
🇧🇩 BNVideoশিশুদের আমরা যেভাবে নিষ্ঠুরতা শেখাই - Shiblee Mehdi
আমরা মা-বাবারাই প্রতিনিয়ত নিজ শিশু সন্তানদের সাথে খুব নিষ্ঠুর আচরণ করে থাকি ছোট ছোট কারণে। যতিও একটি মাত্র ঘটনা এখানে দেখিয়েছি। সাথে এটাও দেখিয়েছি যে, ঐ একই ক্ষেত্রে নিষ্ঠুর আচরণ না করে একটু ভালো আচরণ করার মাধ্যমে আমরাই পারি আমাদের সন্তানদের অনেক কিছু শেখাতে এবং ওদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে। এমনিতেই চারপাশে নানা প্রকারের শিশু নির্যাতন হয়। তার উপর যদি আমরা মা-বাবারা ঘরে শিশু নির্যাতন চালিয়ে যাই শিশুরা যাবে কোথায়? Facebook link: https://www.facebook.com/shishu.lalon.palon/videos/787926311319946/
🇧🇩 BNVideoএকটি হাদীস থেকে উপলব্ধ প্যারেন্টিং নির্দেশনা - Shiblee Mehdi
'একটি হাদীস থেকে উপলব্ধ প্যারেন্টিং নির্দেশনা' যা নোট আকারে আমি পূর্বে প্রকাশ করেছিলাম। সেটাই গতবছর একটা প্যারেন্টিং প্রোগ্রামে বক্তব্য রেখেছিলাম। সেই বক্তব্যকে একটু ভিন্নভাবে প্রকাশ করলাম। আশা করি অভিভাবকগণ দেখবেন ইন্শাআল্লহ্। Facebook link: https://www.facebook.com/video.php?v=10157402129185212
🇧🇩 BNVideoগ্যাংনাম স্টাইল (মিউজিক সতর্কতা) - Shiblee Mehdi
(মিউজিক সতর্কতা। মিউজিক আছে তবে মিউট করে দেখলেও প্রকৃত মেসেজটা বোঝা যাবে।) ছোট্ট এই ভিডিও ক্লিপটিতে আমি দেখাতে চেয়েছি যে, খুব সহজ একটা ফর্মুলা আমরা ভুলে যাই। শিশুদের গড়ে তোলাটাও যে খুব সহজ হতে পারে তা বোঝাবার জন্যই এই গ্যাংনাম স্টাইল-এর সাহায্য নিলাম। :)
🇧🇩 BNVideoকেনো সন্তান প্রতিপালন করবো? - Shiblee Mehdi
সন্তান প্রতিপালনের ৭ টি মূলনীতি প্রোগ্রামের একটি অংশ। Facebook link: https://www.facebook.com/shishu.lalon.palon/videos/859706607475249/
🇧🇩 BNVideoParenting Adda Part 1 - June 2012
A parenting adda.
🇧🇩 BNVideoশিশুদের সাথে কিভাবে কথা বলবো?
এটি লাইভ প্রোগ্রাম ছিলো। তবে লাইভ ভিডিওটি ডিলিট হয়ে যাওয়ায় এভাবে আপলোড দেয়া হলো। ভিডিওটি মাঝে মাঝে কাঁপাকাঁপি হয়েছে যা দেখতে অসুবিধা করতে পারে। শিশুদের সাথে কথা বলা নিয়ে আলোচনা। তাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করা।
🇧🇩 BNVideoঅন্যের প্রতিবন্ধী সন্তান কি আমার জন্যও পরীক্ষা? #muslimparenting
আমরা অনেকেই মনে করি যাদের প্রতিবন্ধী সন্তান আছে তাদের জন্য এটা অনেক বড় পরীক্ষা। কিন্তু তাদের প্রতিবন্ধী সন্তান আমাদের জন্যও যে পরীক্ষা হতে পারে সেটা আমরা বুঝি না। এমনও হতে পারে যার প্রতিবন্ধী সন্তান তিনি পরীক্ষায় সফল হলেন কিন্তু অন্যরা অকৃতকার্য হলেন।
🇧🇩 BNVideoInteresting game ethics / মূল্যবোধ - Shiblee Mehdi
গেমটা বানিয়েছিলাম ২০১২-তে এবং ১ বছরের অধিক সময় ধরে আমার বাচ্চাদের সাথে খেলেছি। ওরা বেশ মজা পেয়েছে ও পাচ্ছে। আমার কাছে মনে হয়েছে এমন গেমে বাচ্চারা মজাও পাবে সাথে নানা কিছু শিখবে। বিশেষ করে হাদীস ও কুরআন হতেও অনেক কিছু আনন্দের সাথে শেখানো সম্ভব ও সহজে। সতর্কতা: পরবর্তীতে জেনেছি যে, ছক্কা দিয়ে খেলা হারাম। সেই ক্ষেত্রে এই খেলাটি ছক্কা দিয়ে না খেলে ভিন্নভাবেও খেলা যেতে পারে। যেমন কিছু কার্ডে ১ থেকে ৭ পর্যন্ত লেখা থাকবে এবং বাচ্চারা সেই কার্ডগুলি থেকে তুলবে। Please try to watch this video clip in higher quality.
🇧🇩 BNVideoMcDonald Burger - দ্বীনের বিষয়ে ছাড় দেবেন নাকি দেবেন না?
🇧🇩 BNVideoশিশুর চোখে সাভার রানা প্লাজা ট্র্যাজেডি - Shiblee Mehdi
আমার বাচ্চাদের সাথে নানা বিষয়ে আলোচনা করি বিভিন্ন সময়। এবারেও হঠাৎ করেই ওদের দু'জনকে ডাকলাম আর আলোচনায় বসে গেলাম সাভার ট্র্যাজেডি নিয়ে। শিশুদের কাছে অনেক কিছুই আমরা গোপন রাখি, কিন্তু আসলেই কি সব কিছু গোপন থাকে? আমরা মনে করি শিশুরা কিছু বোঝে না, আসলেই কি তাই? মিউজিক সতর্কতা: যখন এই ভিডিওটি তৈরি করেছিলাম তখন মিউজিক সংক্রান্ত বিষয়ে আমার যতটুকু জ্ঞান ছিলো ততটুকুর উপর ভিত্তি করে কিছুটা মিউজিক যুক্ত করেছিলাম। পরবর্তিতে এই বিষয়ে আরো জানার পর, আমার কোনো ভিডিওতেই মিউজিক যুক্ত করিনি। আল্লাহ্ যেনো আমাকে ক্ষমা করেন। নোট: এই ভিডিওটি কেউ কেউ আমার অনুমতি ছাড়াই টাইটেল change করে আলাদা করে আপলোড করেছে, যা অন্যায়। Facebook-এ এই ভিডিওটির আলোচনায় অংশ নিতে নিচের লিংকটি ভিজিট করুন: https://www.facebook.com/photo.php?v=10152753937960212
🇧🇩 BNVideoসুন্দরী - Shiblee Mehdi
মেয়ে-দুটোর সাথে এবার 'সুন্দরী' বিষয়ে কথা বলছিলাম। এই বিষয়ে এই বয়সে ওদের যতটুকু জ্ঞান হয়েছে তার সাপেক্ষেই এই আলোচনা। আমি নিজেও একটা বিষয় ভাবিনি যা ওদের দুজনের সাথে আলোচনা করে জানতে পারলাম।